চলমান এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষাকে কেন্দ্র করে টাঙ্গাইলে পরীক্ষার্থীদের অভিভাবকদের মাঝে বিশুদ্ধ খাবার পানি বিতরণ করেছে জেলা ছাত্রদল।
টাঙ্গাইল শহরের বিবেকানন্দ হাইস্কুল এন্ড কলেজের কেন্দ্রের বাইরে অপেক্ষারত অভিভাবকদের মধ্যে এ পানি বিতরণ কার্যক্রম পরিচালনা করেন জেলা ছাত্রদলের সদস্য সচিব এম এ বাতেন।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা আনিস চৌধুরী, আবু তাহের, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও শহর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আতিকুর রহমান সজীব, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাইসুল ইসলাম রুবেল, সদস্য ইয়াছিন আরাফাত সুইট, আমির হামজা, সিয়াম সিদ্দিকী, আরাফাত সিনহা সিয়াম, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন, আশিক, সানজি, সরকারি সা’দত কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কবির হোসেন এবং ছাত্রনেতা ফাহাদ, শহীদুল, শাহজালাল ও হেলালসহ অন্যান্য নেতাকর্মীরা।
তারা জানান, তীব্র গরমে অপেক্ষমাণ অভিভাবকদের কষ্ট লাঘবে এই উদ্যোগ নেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
















