হাইতিকে ৩-০ গোলে পরাজিত করে বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার তালিকায় আবারও শীর্ষস্থান দখল করেছে ব্রাজিল। এই জয়ে বিশ্বকাপে সেলসাওদের গোলসংখ্যা দাঁড়িয়েছে ২৪১টি।
এর আগে জার্মানি কুরাসাওকে ৭-১ গোলে হারিয়ে ব্রাজিলকে ছাড়িয়ে যায়। জার্মানির গোলসংখ্যা হয় ২৩৯টি। তবে হাইতির বিপক্ষে জয়ের মাধ্যমে দুই গোলের ব্যবধানে এগিয়ে থেকে রেকর্ডটি পুনরুদ্ধার করে ব্রাজিল।
বিশ্বকাপে ব্রাজিল ও জার্মানি ছাড়া আর কোনো দলের গোল সংখ্যা দুইশ’ ছাড়ায়নি। তালিকায় তৃতীয় স্থানে থাকা আর্জেন্টিনার গোল ১৫২টি। এরপর ফ্রান্স ১৩৬ ও ইতালি ১২৮ গোল নিয়ে রয়েছে যথাক্রমে চতুর্থ ও পঞ্চম স্থানে।
হাইতির বিপক্ষে জয়ের পাশাপাশি ‘সি’ গ্রুপের শীর্ষস্থানেও উঠে এসেছে ব্রাজিল। আগামী ২৪ জুন মিয়ামিতে স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে তারা।


















