Close Menu
banglavoice.netbanglavoice.net
    সর্বশেষ

    ওপেন হার্ট সার্জারির পর ‘কপি ম্যান’ সোহেলের জীবনযুদ্ধ

    সভাপতি নির্বাচন বিতর্কে মুখ খুললেন সুরুজ হক লিটন

    বঙ্গোপসাগরে নিম্নচাপ, ৩ নম্বর সতর্ক সংকেত জারি

    কুড়িগ্রামে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে মন্দিরের সভাপতি আটক

    আপনারা নিজেরাই ড্রেন করে নিন, টেন্ডার হবে না

    সরকারি ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

    আমাকে বহিষ্কার নয়, সংবর্ধনা দেওয়া উচিত ছিল: রিয়াজুল রিজু

    রায়গঞ্জে কালভার্টের মুখ ভরাট, জলাবদ্ধতার শঙ্কায় ৫০০ বিঘা জমি

    রাজারহাটে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন, ঠিকাদারের শাস্তির দাবি

    আলফাকে বাঁচাতে গিয়ে বাস খাদে, নিহত ১, আহত ১০

    Facebook X (Twitter) Instagram
    ,
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Threads RSS
    banglavoice.netbanglavoice.net
    • প্রচ্ছদ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • সারা বাংলা
    • অর্থনীতি
    • খেলাধুলা
    • বিনোদন
    • আইন-আদালত
    • অপরাধ
    • আরো খবর
    banglavoice.netbanglavoice.net
    বিনোদন

    জুলাইবিরোধী শাহীন-টুটলের প্রতিহিংসার শিকার তিন গুণী চলচ্চিত্র পরিচালক

    ছবি : সংগৃহীত।
    ‍SHARE ⬇️
    Facebook LinkedIn Email WhatsApp Telegram Copy Link

    নিজস্ব সংবাদদাতা :

    বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সাধারণ সভায় গুণী চলচ্চিত্র পরিচালক বদিউল আলম খোকন, মনজুরুল ইসলাম মেঘ এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক রিয়াজুল রিজুকে আজীবনের জন্য সদস্যপদ থেকে বহিষ্কারের সিদ্ধান্তকে কেন্দ্র করে চলচ্চিত্রাঙ্গনে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে। এ সিদ্ধান্তকে গঠনতন্ত্রবিরোধী ও ব্যক্তিগত প্রতিহিংসাপ্রসূত বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা।

    অভিযোগকারীদের দাবি, ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় শাহীন সুমন ও শাহীন কবির টুটুল প্রকাশ্যে আন্দোলনের বিরোধিতা করেছিলেন। অন্যদিকে বদিউল আলম খোকন, মনজুরুল ইসলাম মেঘ ও রিয়াজুল রিজু আন্দোলনের পক্ষে অবস্থান নিয়ে সমিতির বিভিন্ন অনিয়ম ও বিতর্কিত কর্মকাণ্ডের প্রতিবাদ করে আসছিলেন। সেই অবস্থানের জের ধরেই তাঁদের বিরুদ্ধে ব্যক্তিগত প্রতিহিংসা থেকে আজীবন বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

    গত ৪ জুলাই বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে অনুষ্ঠিত পরিচালক সমিতির সাধারণ সভায় ওই তিন পরিচালকের সদস্যপদ আজীবনের জন্য বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।

    সিদ্ধান্তটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যম ও চলচ্চিত্রাঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
    সমালোচকদের অভিযোগ, পরিচালক সমিতির গঠনতন্ত্র অনুযায়ী কোনো সদস্যকে বহিষ্কারের আগে কারণ দর্শানোর নোটিশ প্রদান, অভিযোগ সম্পর্কে অবহিত করা এবং আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া বাধ্যতামূলক। কিন্তু বহিষ্কৃত তিন পরিচালকের ক্ষেত্রে এসব প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। এমনকি সাধারণ সভার আলোচ্যসূচিতেও সদস্যপদ বাতিলের বিষয়টি ছিল না বলে অভিযোগ করা হয়েছে।

    এদিকে পরিচালক সমিতির বর্তমান কমিটির বৈধতা নিয়েও আদালতে মামলা চলমান রয়েছে। অভিযোগকারীদের দাবি, বিচারাধীন অবস্থায় থাকা একটি কমিটির এমন সিদ্ধান্ত আইনগত ও সাংগঠনিকভাবে প্রশ্নবিদ্ধ।

    ভুক্তভোগী পরিচালক রিয়াজুল রিজু জানিয়েছেন, তিনি এ ঘটনায় মানহানির মামলা করবেন। অন্যদিকে পরিচালক বদিউল আলম খোকন বলেন, বর্তমান কমিটি বৈধ নয় এবং তাদের নেওয়া কোনো সিদ্ধান্তই আইনগত বৈধতা পাবে না।

    এ বিষয়ে পরিচালক শাহীন কবির টুটুল বলেন, সাধারণ সভার আলোচ্যসূচিতে বহিষ্কারের বিষয়টি ছিল না। তাঁর ভাষ্য, সভায় আবেগের বশে এ সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকতে পারে এবং বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।

    Share this :

    এই বিভাগের আরো খবর

    আমাকে বহিষ্কার নয়, সংবর্ধনা দেওয়া উচিত ছিল: রিয়াজুল রিজু

    নোটিশ ছাড়াই আজীবন বহিষ্কার, প্রশ্নে পরিচালক সমিতি

    বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

    বাংলাদেশী জাতীয়তাবাদ ও প্রগতিশীল ধারায় আত্মপ্রকাশ করল ‘শেকড় কালচারাল ফাউন্ডেশন’

    চলচ্চিত্র অঙ্গন ফ্যাসিবাদ মুক্ত করা হবে : চিত্রনায়ক উজ্জ্বল

    নববর্ষে মুক্তি পাচ্ছে আত্মমর্যাদার গল্প “ফিরতে তোমায় সাধবো না আর”

    ভিডিও প্রতিবেদন

    টাঙ্গাইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, ক্রেস্ট ও সম্মানী প্রদান

    লাইভ চলাকালীন সাংবাদিকের মোবাইল নিয়ে ছিনতাইকারীর দৌড়

    কলকাতায় বসে ফ্যাসিবাদের দোসররা বাংলাদেশকে অস্থিতিশীল করছে : টুকু

    টাঙ্গাইলে ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অভিভাবক সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শনী

    আমাদের দায়িত্ব কে নেবে, আজ আমরা মরে যাব : জুলাই যোদ্ধা

    শার্শায় জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আইডিয়া প্রতিযোগিতা

    সর্বশেষ

    ওপেন হার্ট সার্জারির পর ‘কপি ম্যান’ সোহেলের জীবনযুদ্ধ

    সভাপতি নির্বাচন বিতর্কে মুখ খুললেন সুরুজ হক লিটন

    বঙ্গোপসাগরে নিম্নচাপ, ৩ নম্বর সতর্ক সংকেত জারি

    কুড়িগ্রামে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে মন্দিরের সভাপতি আটক

    আপনারা নিজেরাই ড্রেন করে নিন, টেন্ডার হবে না

    ফলো করুন ফেসবুকে
    Facebook YouTube WhatsApp Instagram RSS
    হেড অব ডিজিটাল : রিয়াজুল মওলা রিজু
    ন্যাশনাল ডেস্ক ইনচার্জ : শাহ আলম সরকার

    মোবাইল : ০১৯৫৪-৬৮০০৮১

    ইমেইল: info.banglavoicebd@gmail.com

    © 2025 banglavoice.net. Designed by Kolpotoru IT.
    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.