মাহিউর রহমান, মির্জাপুর সংবাদদাতা
গত বুধবার (০৭ই ফেব্রুয়ারি) মির্জাপুর থলপাড়ায় অবস্থিত থলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃক আয়োজি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৮:০০টার দিকে শুভ উদ্বোধনের মধ্যদিয়ে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান শুরু হয় ও দুপুর ০৩ টার দিকে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সর্বশেষ বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মির্জাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, জননন্দিত নেতা জনাব আজহারুল ইসলাম।
সেসময় প্রাথমিক শিক্ষক ও শিক্ষার্থীদের উদেশ্যে জনাব আজহারুল ইসলাম বক্তব্য রাখেন। তিনি বলেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নের জন্য শিক্ষকদের ভূমিকা অপরিসীম। একজন শিক্ষকই পারে শিশুদের মনে উদ্ভাবনের বীজ বপন করতে। শুধু মাত্র মুখস্ত করে পরীক্ষায় পাস করাকে উদ্দেশ্য না করে অর্জিত জ্ঞানকে কিভাবে বাস্তবে প্রয়োগ করা যায় তা যদি আমরা ছোটবেলা তথা শিক্ষার মূল ভিত্তি প্রাথমিক স্তর থেকেই শিক্ষার্থীদের চর্চা করাতে পারি তাহলেই আমাদের শিশুরা ভবিষ্যৎ বাংলাদেশকে দৃড়তার সাথে পরিচালনা করতে সক্ষম হবে।
নিয়মিত পড়াশোনার ভাহিরে কিছু উদ্ভাবনী বা সৃজনশীল কার্যক্রম গ্রহণ করার মাধ্যমে একজন শিক্ষক পড়াশোনাকে আনন্দঘন ও আকর্ষণীয় করে তুলতে পারেন।
আজহারুল ইসলাম আরো বলেন শিক্ষার্থীদের পড়াশোনার মান উন্নয়নের জন্য সার্বিক সহযোগিতা করতে আমি সবসময় প্রস্তুত। যেকোনো প্রয়োজনে আমাকে জানাবেন।
আজহারুল ইসলামের উপস্থিতিতে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালিত হয় এবং অনুষ্ঠান শেষে পুরুষ্কার বিতরণের মাধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।


















