নিউজ ডেস্ক
টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে শিশুসহ ৩ জন নিহত হয়েছে। তবে প্রাথমিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
আজ ( ২ ফেব্রুয়ারি) শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার আনালিয়াবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার এসআই তৌয়ব আলী তিনি বলেন, শুক্রবার রাতে আনালিয়াবাড়ী এলাকায় একটি যাত্রীবাহী বাস বিকল হয়ে পড়ে। বাসটি মেরামতের সময় যাত্রীরা মহাসড়কের পাশে রেললাইনে হাঁটাহাঁটি করছিল। কিছুক্ষণ পরে ঢাকা থেকে ছেড়ে আসা নীলফামারীগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে এক শিশুসহ তিনজন কাটা পড়ে।
খবর পেয়ে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানান তৌয়ব আলী। বলেন, রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে। এবং পুলিশ জানিয়েছে নিহতের বাড়ি নাটোর জেলায়।


















