মাহিউর রহমান, মির্জাপুর সংবাদদাতা
আমরা সকলেই জানি অন্যান্য অঞ্চলের চাইতে উত্তরবঙ্গে শীতের দাপট তুলনামূলক ভাবে সবসময় বেশি হয়ে থাকে, এবারও তার ব্যাতিক্রম নয়। অসহনীয় শীতে মানুষের ভোগান্তির জেনো শেষে নেই। তার মধ্যে নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষের শীতবস্ত্রের চাহিদা ও বাড়ছে। কিন্তু সাধ্য কয়জনে নিজের অর্থায়নে শীতবস্ত্র ও কম্বল ক্রয় করে শীত নিবারণ করার। তাদের এই অসহায়ত্বের কথা চিন্তা করে গত ২৯ জানুয়ারি সোমবারে এসোসিয়েশন অফ কোরিয়ান ল্যাঙ্গুয়েজ ইন্সটিটিউটের উদ্যোগে চাপাইনবয়াবগঞ্জ কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টারে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উল্লেখিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সখিপুর, উপজেলার সনামধন্য কোরিয়ান ভাষা শিক্ষা প্রতিষ্ঠান- সিদ্দিক কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টার (SKLC) – এর শিক্ষক, প্রতিষ্ঠাতা ও পরিচালক জনাব, সিদ্দিকুর রহমান ( সিদ্দিক স্যার) সহ চাঁপাই নবাবগঞ্জের স্বনামধন্য কোরিয়ান ভাষা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
এবিষয়ে জানতে চাইলে টাঙ্গাইল, সখিপুরের কোরিয়ান ভাষা শিক্ষা প্রতিষ্ঠান (SKLC) – এর শিক্ষক ও পরিচালক সিদ্দিকুর রহমান, (সিদ্দিক স্যার) বলেন আমাদের দেশে হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষের পাশে দাড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমরা সবসময় আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে মানুষের পাশে থাকার চেষ্টা করি। আমার শিক্ষা প্রতিষ্ঠানেও অন্যান্য শিক্ষার্থীদের তুলনায় নিম্ন আয়ের ও মধ্যবিত্ত পরিবারের সুবিধাবঞ্চিত ছাত্রছাত্রীদের জন্য ভর্তির টাকা কম নিয়ে থাকি। কারণ আমি মনেপ্রাণে বিশ্বাস করি মানুষ মানুষের জন্য।


















