শাহ আলম সরকার, সিরাজগঞ্জ সংবাদদাতা
সিরাজগঞ্জের চৌহালীর বেতিল বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ- এর ২০২৪ ইং সালের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
আজ (১ই ফেব্রুয়ারি) বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বিদ্যালয় প্রাঙ্গনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বেতিল বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ হাফিজুর রহমান জোয়াদ্দার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেতিল বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতি আলহাজ্ব আব্দুল সালাম শেখ।
এসময় আরোও উপস্থিত ছিলেন, সদিয়া চাঁদপুর ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জাহিদ, খামারগ্রাম ডিগ্রি কলেজ এর অধ্যক্ষ মো: হায়দার আলী, এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে সাবেক ভারপ্রাপ্ত আলহাজ্ব আব্দুল মতিন সহ বিদ্যালয়ে শিক্ষার্থী ও ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ।
প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আজকের বিদায় অনুষ্ঠান মূলত বিদায় নয়, এটা তোমাদের শিক্ষা ক্ষেত্রের একটি ধাপ অতিক্রম মাত্র। এখান থেকে তোমরা এস.এস.সি সম্পন্য করে বিভিন্ন সনামধন্য কলেজে অধ্যায়ন করবে এবং আরো উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করবে। তবেই তোমাদের শিক্ষা অর্জনের সফলতা পাবে।তিনি আরো বলেন, শুধু শিক্ষার সার্টিফিকেট অর্জনই নয়, বরং জ্ঞ্যান ও গুনের সমৃদ্ধিতে নিজেকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলাই হচ্ছে শিক্ষার মূল আদর্শ। তাই নিজেকে আলোকিত ও ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হতে হবে।


















