মতিয়ার রহমান, শাহজাদপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা
বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনেই সমৃদ্ধি এই প্রতিবাদ্যকে সামনে রেখে শাহজাদপুরে ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে দুদিন ব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন হয়েছে।
(২৯ জানুয়ারি) সোমবার দুপুরে উপজেলা পরিষদের চত্বরে দুদিন ব্যাপি এ মেলার আয়োজন করা হয়। মেলাতে বিভিন্ন স্কুল ও কলেজের মোট ৯টি স্টল রয়েছে আরো থাকছে কুইজ প্রতিযোগিতা,বিজ্ঞান বিষয়ক সেমিনার।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব, আজাদ রহমান শাহজাহান।
সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ কামরুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) জনাব লিয়াকত সালমান,
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোঃ শাহদত হোসেন, প্রফেসর আমিরুল ইসলাম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সাংবাদিক,সুশিল সমাজের প্রতিনিধি সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


















