পংকজ বৈষ্ণব, গাজীপুর সংবাদদাতা
গাজীপুরের- কালীগঞ্জে – কালীগঞ্জ উপজেলা পরিষদের অডিটোরিয়ামে অসহায়, দুস্ত, ও গরীব, শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করেন প্রধান অতিথি, গাজীপুর, ৫ কালীগঞ্জের মাননীয় সংসদ সদস্য ও কালীগঞ্জের মাটি ও মানুষের প্রিয় নেতা,
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের
দুইবার জিএস, একবার ভিপি, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সফল সাংগঠনিক সম্পাদক, এবং চেয়ারম্যান গাজীপুর জেলা পরিষদ
বীর মুক্তিযোদ্ধা জননেতা আলহাজ্ব আখতারউজ্জামান (এমপি)।
উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালীগঞ্জ উপজেলার শ্রদ্ধেয় নির্বাহী অফিসার (জনাব আজিজুর রহমান মহোদয়)। এসময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা কমিশনার ভূমি কর্মকর্তা (মোসাম্মত উন্মে হাফসা নাদিয়া)।
এ সময় উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নূরে-ই জান্নাত, কালীগঞ্জের সকল বীর মুক্তিযোদ্ধাগণ, গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মেহেদী হাসান।
এ সময় আরো উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল গণি ভূঁইয়া। উপস্থিত আবু বক্কর মিয়া ( বাক্কু) চেয়ারম্যান তুমুলিয়া ইউনিয়ন পরিষদ, (জনাব ফারুক আকন্দ) চেয়ারম্যান বক্তারপুর ইউনিয়ন পরিষদ, বিভিন্ন কাউন্সিলর, আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও দপ্তরের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ ও কর্মচারীবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। এসময় বীর মুক্তিযোদ্ধা জননেতা আলহাজ্ব আখতারউজ্জামান ( এমপি) বক্তব্যে রাখেন।


















