তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সদর ইউনিয়নের বাড়িঘর নির্মাণ করতে অবাধে টিলা কাটা হচ্ছে। পাহাড় ও টিলা কাটা নিষিদ্ধ হলেও সচেতনতার অভাবে টিলা কাটা বন্ধ হচ্ছে না।
সরেজমিনে দেখা যায়, দুর্গম পাহাড়ি রাস্তার পাশের বিভিন্ন স্থানে টিলার মাটি কাটা চলছে। অনেক স্থানের টিলার কাটা অংশ পুরোনো আবার কিছু অংশ নতুন। কোথাও সমতল স্থানে টিলার লাল মাটি ফেলা হচ্ছে।
গত শনিবার উপজেলার রাধানগর নামক এলাকার একটি টিলা কাটার সময় মোহন দাস নামক ব্যক্তি জানালেন, তিনি নতুন একটি ঘর তুলবেন। এ জন্য টিলার মাটি কাটছেন।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘টিলার মাটি কাটা যায় না। এটা জানি অপরাধ তার পর ও কাটছি।’
পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, সরকারি বা ব্যক্তি মালিকানাধীন কোনো টিলাই কাটা যাবে না। শুধু জনস্বার্থে পরিবেশ মন্ত্রণালয় থেকে অনুমোদন পাওয়া সাপেক্ষে টিলা কাটা যাবে। পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী টিলা কাটা দণ্ডনীয় অপরাধ। এ ক্ষেত্রে জেল-জরিমানা দুটিরই বিধান রয়েছে।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু তালেব বলেন, ‘বিষয়টি নিয়ে আমি যথাযত আইনানুগ ব্যবস্থা গ্রহন করছি।
পরিবেশ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের পরিচালক মোঃ মাহিদুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমার নলেজে নেই। আমি ঢাকাতে আছি, দেখছি আমি বিষয়টি।


















