নিউজ ডেস্ক :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ১ হাজার ৭৩৭ জন মনোনয়ন প্রত্যাশী জাতীয় পার্টি (জাপা) থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এর মধ্যে ২০ নভেম্বর ৫৫৭, ২১ নভেম্বর ৬২২, ২২ নভেম্বর ৩৩১ এবং ২৩ নভেম্বর ২২৭জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। আরে এতে দলটির আয় হয়েছে ৫ কোটি ২১ লাখ ১০ হাজার টাকা।বৃহস্পতিবার (২৩ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় দলটি। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামীকালও (২৪ নভেম্বর) মনোনয়ন ফরম বিতরণ করা হবে।
এরই মধ্যে শুক্রবার থেকে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ করা হবে। ২৪ নভেম্বর সকাল ১০টায় রংপুর বিভাগ ও বিকেল ৩টায় রাজশাহী বিভাগ; ২৫ নভেম্বর সকাল ১০টা থেকে খুলনা, বরিশাল ও সিলেট বিভাগ ও ২৬ নভেম্বর সকাল ১০টা থেকে ঢাকা, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের
সাক্ষাৎকার নেওয়া হবে।ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর।
প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। আর ভোট হবে আগামী ৭ জানুয়ারি।


















