নিউজ ডেস্ক :
নোয়াখালীর হাতিয়ায় বিদ্যুতায়িত হয়ে আবুল বাশার (৩৭) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে।বাশার উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের উত্তর সাগরিয়া এলাকার মো. সিরাজ মাঝির ছেলে।বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুরের দিকে উপজেলার সাগরিয়া বড় পোল সংলগ্ন এলাকায় একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, এক প্রবাসীর ভবন নির্মাণের কাজ করছিলেন রাজমিস্ত্রি বাশারসহ কয়েকজন। বৃহস্পতিবার দুপুরের দিকে নির্মাণাধীন ভবনের কাজ করার সময় হঠাৎ বিদ্যুতায়িত হয়ে বাশারসহ আরেকজন রাজমিস্ত্রি গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাশারকে মৃত ঘোষণা করে।হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিসান আহমেদ বলেন, একটি নির্মাণাধীণ ভবনের কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে দুজন রাজমিস্ত্রি আহত হয়।
আহতদের হাসপাতালে নেওয়া হলে বাশারকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।


















