মাহিউর রহমান, সংবাদদাতা
গত ২৭ মার্চ ( বুধবার) ঢাকা কলেজস্থ টাঙ্গাইল জেলা ছাত্রকল্যাণ পরিষদের উদ্যোগে ধানমন্ডি স্টার হোটেল এন্ড কাবাব হাউজে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল -৩ আসনের সংসদ সদস্য, আলহাজ্ব আমানুর রহমান খান রানা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা কলেজস্থ টাঙ্গাইল জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি মো: ফরিদ হোসেন এবং সঞ্চালনায় ছিলেন উল্লেখিত সংগঠনটির সাধারণ সম্পাদক মো: জাকির হোসেন।


















