মোবাশ্বের নেছারী কুড়িগ্রাম সংবাদদাতা :
কুড়িগ্রাম জেলা পরিষদের উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এতে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আ ন ম ওবাইদুর রহমান। মোটরসাইকেল প্রতীকে তিনি মোট ভোট পেয়েছেন ৫২৭। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক চেয়ারম্যান মো. জাফর আলী আনারস প্রতীকে ভোট পেয়েছেন ৪৭১।
আজ শনিবার (৯ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার ৯ উপজেলায় শান্তিপূর্ণ নির্বাচন শেষে ফলাফল ঘোষণা করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন, কুড়িগ্রাম জেলা নির্বাচন অফিসার মো. জিলহাজ উদ্দিন।
সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান মো. জাফর আলী গত জাতীয় নির্বাচনে সংসদ সদস্য পদে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পান। এর আগে চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি নিলে জেলা পরিষদের চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা করা করে নির্বাচন কমিশন।জেলা পরিষদের উপ-নির্বাচনে জেলার ৯ উপজেলায় মোট ভোটার ১ হাজার ১৩ জন। এরমধ্যে সকাল থেকে দুপুর পর্যন্ত ভোট পড়েছে ১ হাজার ৬টি।
কুড়িগ্রাম জেলা নির্বাচন অফিসার মো. জিলহাজ উদ্দিন জানান, শান্তিপূর্ণ নির্বাচন শেষে বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। নির্বাচনে মোটরসাইকেল প্রতীকে ৫২৭ ভোট পেয়ে আ ন ম ওবাইদুর রহমান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।


















