মোহাম্মদ শাহ এমরান, টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা :
আল্লাহর নৈকট্য পূর্ণ লাভের আশায় বুক বেঁধে মুসলিম বিশ্বের পবিত্র নগরী সৌদি আরবে উমরা পালনে গিয়ে মদিনা হতে মক্কা ফেরার পথে সড়ক দূঘর্টনায় কবলে পড়ে টেকনাফের আহমদিয় মাদ্রাসার পরিচালক ও হোয়াইক্যং মনির ঘোনা মাদ্রাসার মুহাদ্দিস জনাব হাফেজ মাওলানা মঈন উদ্দিন ইন্তেকাল করেছেন। পারিবারিক সিদ্ধান্ত মতে তাকে সৌদি আরবে দাফনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
জানায় গত মাসের ১৪ ফেব্রুয়ারীতে সে পবিত্র উমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরব গমন করেন, পবিত্র উমরা পালনের যাবতীয় কার্য্যক্রম সম্পন্ন স্বরূপ গত ৬মার্চ ভোররাত দেড়টার৷দিকে মদিনা হতে মক্কা ফেরার পথে কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইলের গ্রামের দলিল লিখক মরহুম শেখ আহমদ মুন্সীর পুত্র আমার এলাকার নম্র ভদ্র ছেলে হাফেজ মাওলানা মঈন উদ্দিনসহ ৭জনের ১টি বহর আলাইন এলাকায় পৌঁছলে দূঘর্টনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলে হাফেজ মঈন উদ্দিনসহ ৩জন মারা যায় এবং আরো ৪জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
নিহত হাফেজ মঈন উদ্দিন ৩ভাই এবং ২বোনের মধ্যে ২য়। মরহুম হাফেজ মাওলানা মঈন উদ্দিনের সংসারে স্ত্রী, মেয়ে ওমামা (৩) এবং ছেলে মোহাম্মদ আদিল (৮মাস) রয়েছে। সে হ্নীলা ফুলের ডেইল আহমদিয়া দারুল কোরআন হেফজখানা ও নুরানী মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক এবং হোয়াইক্যং মনিরঘোনা আজিজুল উলুম মাদ্রাসার মুহাদ্দিস হিসেবে দায়িত্ব পালন করে আসছে।
হাফেজ মাওলানা মঈন উদ্দিনের মৃত্যুতে এলাকার জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, শিক্ষানুরাগী, শিক্ষক, ছাত্র-ছাত্রীসহ সর্বস্তরের মানুষ শোকের ছায়া নেমে আসে।
জানা গেছে মরহুমের শেষ ইচ্ছে ও পারিবারিক সিদ্ধান্তে আইনী প্রক্রিয়া শেষে মরহুম হাফেজ মাওলানা মঈন উদ্দিনকে সৌদি আরবে দাফন করা হবে।


















