মোবাশ্বের নেছারী কুড়িগ্রাম সংবাদদাতা
কুড়িগ্রামের উলিপুর সরকারি ডিগ্রী কলেজ এর রসায়ন বিভাগের অবসর প্রাপ্ত প্রদর্শক জনাব হাবিবর রহমান স্যার রংপুরে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। স্যরের এ মৃতুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
আজ বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ১১:২৪ টার দিকে উলিপুর পৌরসভার নারিকেল বাড়ি কুড়ারপার এলাকার বাসিন্দা হাবিবর রহমান স্যার রংপুর ডক্টরস কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।
মৃত্যু কালে তিনি দুই পুত্র এক কন্যা সহধর্মিনী, ছাত্র সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুম হাবিবর রহমান স্যার উলিপুর পলাশ ইলেক্ট্রনিক্স এর স্বত্বাধিকারী মোঃ তৌফিকুর রহমান লাভলু’র পিতা।
উল্লেখ্য মরহুমের প্রথম জানাযা নামাজ আজ বাদ আসর উলিপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। এছারা দ্বিতীয় জানাযা নামাজ বাদ মাগরিব নিজ গ্রামে অনুষ্ঠিত হবে।


















