ইয়াহিয়া খান, চৌহালী (সিরাজগঞ্জ) সংবাদদাতা
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুর থানাধীন ২নং স্থল ইউনিয়নের ছোট চৌহালী গ্রামের মো: কাশেম আলীর মেয়ে মোছা: রিনা খাতুন (১৪)।
জানা যায় যে, রিনা খাতুন (১৪) তার বড় ভাই মো: ইয়ামিন হোসেনের এনায়েতপুর বাড়িতে যাওয়ার জন্য টাকা চায়। কিন্তু তার মা-বাবা বলে এখন টাকা-পয়সা নেই। পরে যাওয়ার কথা বললে রাগ করে রিনা খাতুন ঘরের দরজা বন্ধ করে রাখে আনুমানিক সকাল সাড়ে ৯ ঘটিকার সময়।
সোমবার (২৬ ফেব্রয়ারি) সকাল সাড়ে ১০ ঘটিকার সময় রিনা খাতুনের মা মোছা: আরজিনা থাতুন ঘরের দরজা খুলে দেখতে পান যে, নিজ বাড়ীর ঘরের কাঠের ধরনার সহিত ওড়না দ্বারা গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে থাকতে দেখে চিৎকার করে উঠেন।
এ ঘটনা ছড়িয়ে পড়লে এনায়েতপুর থানার তদন্ত টিম এসেছে লাশটি থানায় নিয়ে যায় এবং পরে তা ময়না তদন্তর জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।


















