মোবাশ্বের নেছারী, কুড়িগ্রাম সংবাদদাতা
কুড়িগ্রামে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষ্যে একুশের বইমেলা –২০২৪ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম-২ আসনের মাননীয় সংসদ সদস্য হামিদুল হক খন্দকার। কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, পৌর মেয়র মোঃ কাজিউল ইসলাম, সিভিল সার্জন ডাঃ মোঃ মন্জুর এ মুর্শেদ, কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মির্জা মোঃ নাসির উদ্দীন, সিনিয়র সাংবাদিক সফি খান।
একুশের বইমেলায় বিভিন্ন সরকারি দপ্তর, সেবা দানকারী প্রতিষ্ঠান, সাহিত্য সংগঠন তাদের স্টলে ভাষা আন্দোলন, বঙ্গবন্ধু, মহান মুক্তিযুদ্ধ, বাংলাদেশের ইতিহাস সহ বিভিন্ন বই প্রদর্শন করেন।


















