মোঃ মতিয়ার রহমান, শাহজাদপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা
আজ ২১ ফেব্রুয়ারি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলা প্রশাসন কতৃক আয়োজিত শাহজাদপুর সরকারি কলেজ কেন্দ্রীয় শহীদ মিনার চত্তরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সারাদিন ব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক সংঘঠনগুলো আমার ভাষা,আমার গানে গানে দর্শকদের মাতিয়ে রেখেছেন।
উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ কামরুজ্জামান,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আজাদ রহমান, চেয়ারম্যান, শাহজাদপুর উপজেলা পরিষদ, জনাব মনির আক্তার খান তরুলোদী, মেয়র, শাহজাদপুর পৌরসভা, জনাব মো: মামুনুর রশিদ লিয়াকত, ভাইস চেয়ারম্যান, শাহজাদপুর উপজেলা পরিষদ, জনাব লিয়াকত সালমান, সহ: কমিশনার (ভূমি) শাহজাদপুর, প্রমূখ। ও বিভিন্ন শ্রেণির জনগন।


















