মোবাশ্বের নেছারী, কুড়িগ্রাম সংবাদদাতা
কুড়িগ্রামে অভিমান করে নিজ পেটে ছুরিমেরে গাছে উঠে লাফদিয়ে শাখাওয়াত হোসেন (৫৫) নামের এক ব্যক্তি আত্বহত্যা করেছেন।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) রাতে ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের বেড়াকুটি গ্রামে ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয়রা সূত্রে জানাযায়, মৃত শাখাওয়াত হোসেন দারুন হতাশাগ্রস্ত হয়ে পরেছিলেন। একারণে ওইদিন বিকেলে আত্বহত্যার উদ্দেশ্যে তিনি নিজের পেটে ছুরিকাঘাত করে আহত হন।
এরপর পরিবারের লোকজন আহত শাখাওয়াতকে স্হানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। এদিকে আহত শাখাওয়াত এই দিন সন্ধ্যার দিকে প্রকৃতির ডাকে সারা দেয়ার কথা বলে দৌড়ে একটি গাছে উঠে লাফ দিয়ে মাঠিতে পরেগিয়ে তিনি আত্মাহত্যা করেন।
ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণ কৃঞ্চ দেবনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে গেছেন। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা রের্কড করা হবে।


















