মতিয়ার রহমান, শাহজাদপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা
সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শাহজাদপুর প্রিমিয়ার লীগ (এসপিএল) সিজন-৪ এর শুভ উদ্ভোধন করা হয়েছে।
(১৪ ফেব্রুয়ারী) বুধবার শাহজাদপুর পাইলট হাইস্কুল মাঠে এ খেলার শুভ উদ্ভোধন করেন সিরাজগঞ্জ- ৬ শাহজাদপুর আসনের সংসদ সদস্য জননেতা জনাব চয়ন ইসলাম।
শাহজাদপুর উপজেলা ক্রিকেট এ্যাসোসিয়েশনের সভাপতি মারুফ হোসেন সুনামের সভাপতিত্বে উক্ত খেলায় উপস্থিত ছিলেন , উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শেখ আব্দুল হামিদ লাবলু, পৌর মেয়র মনির আক্তার খান তরু লোদী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মুস্তাক আহমেদ, সাংগঠনিক সম্পাদক শেখ কাজল, সাবেক দায়িত্ব প্রাপ্ত মেয়র জনাব নাছির উদ্দিন, শাহবাজ খান সানি, কাউন্সিলর আল মাহমুদ, লিভলী পারভিন মিঠু, জহরলাল হোসেন, আছাব আলী প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রফিকুল ইসলাম। খেলায় লায়ন কিংস ক্রিকেট ক্লাবকে পরাজিত করে কে এম তারিকুল ইসলাম আরিফের দল শাহ্ মখদুম ক্রিকেট ক্লাব জয়ী হয়। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন জ্যোতি।


















