মাহিউর রহমান, মির্জাপুর সংবাদদাতা
১৪ই ফেব্রুয়ারি (বুধবার) টাঙ্গাইলের মির্জাপুরে নদীর তীরে অবৈধভাবে মাটিকাটা বন্ধের লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক অভিযান পরিচালনা করে ১২ ব্যক্তিকে আটক করা হয়।
মির্জাপুর উপজেলার গোড়াই, আজগানা, তরফপুর, লতিফপুর, বাঁশতৈল, ভাদগ্রাম ও পৌর এলাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয় বলে জানা যায়।
জানা গেছে, উপজেলার বিভিন্ন স্থানে মাটি ব্যবসায়ীরা অবৈধভাবে নদী তীর, পাহাড়ের টিলা, ফসলী জমির মাটি কেটে অন্যত্র বিক্রি করে আসছিল। অবৈধ ভাবে মাটি ব্যবসায়ীদের বেপরোয়া মাটি কাটা বন্ধে মঙ্গলবার রাতভর উপজেলার গোড়াই, আজগানা, তরফপুর, লতিফপুর, বাঁশতৈল, ভাদগ্রাম ও পৌর এলাকার বংশাই নদীর তীর এবং পাহাড়ী অঞ্চলে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় মাটি কাটার দায়ে ১২ ব্যক্তিকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের রায় অনুযায়ী তাদেরকে থেকে ৮ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
দন্ডপ্রাপ্তরা হলেন, তন্ময় রাজবংশী, মো, স্বপন মিয়া, মো. জামাল মিয়া, মো. আলী আকবর, মো. শুভ, মো. আরিফ খান, মো. আপন, হৃদয় হোসেন, সাইফুল ইসলাম, সুমন মল্লিক, শাহ্ আলম ও ইয়াছিন সিকদার।
মির্জাপুর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও) শাকিলা বিনতে মতিন বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যহত থাকবে।


















