জয়ন্ত সরকার, বেলকুচি ( সিরাজগঞ্জ) সংবাদদাতা
ধর্মীয় ভাব গম্ভীর্যের মধ্য দিয়ে সিরাজগঞ্জে বেলকুচিতে পালিত হচ্ছে সনাতনীদের বিদ্যার দেবী সরস্বতী পূজা। আজ সকাল থেকে বেলকুচির বিভিন্ন স্কুল কলেজ ও সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে বাড়িতে বিদ্যা দেবীর পূজা অনুষ্ঠিত হচ্ছে।
ফাল্গুন মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে সনাতন ধর্মালম্বীরা বিদ্যা প্রাপ্তির আশায় এই দিনে সরস্বতী পূজা করে আসছে।
এরই ধারাবাহিকতায় সারা দেশের ন্যায় বেলকুচিতেও পালিত হচ্ছে সরস্বতী পূজা। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিদ্যার দেবী আরাধনা করা হয়েছে। পূজারীরা উপোস থেকে সকালে স্নান করে বিদ্যা দেবীর আরাধনা শেষে পুষ্পাঞ্জলি অর্পণ করেছে।


















