মাহিউর রহমান, সংবাদদাতা
১২ ফেব্রুয়ারি, সোমবার রাতে সাভারে আশুলিয়ার বিশমাইল এলাকায় এক ছিনতাইকারীকে আটক করে গণধোলাই দিয়েছে স্থানীয়রা। এসময় তার কাছে থেকে একটি ধারালো চাপাতি উদ্ধার করা হয়। পরে তাকে লোকজন পুলিশের কাছে সোপর্দ করে।
স্থানীয়রা জানান, বিশমাইল এলাকার ঢাকা-আরিচা মহাসড়কে এক পথচারীকে আটকে ছিনতাই করছিলো তিন যুবক। বিষয়টি বুঝতে পেরে স্থানীয়রা ধাওয়া দিয়ে এক যুবকে আটক করে। পরে স্থানীয়রা তাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। এসময় তার কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি চাপাতি উদ্ধার হয়।
আশুলিয়া থানার পরিদর্শক মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, আহত যুবকের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তাকে যুবককে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। চিকিৎসা পর বিস্তারিত পরিচয় জানা যাবে।

















