মতিয়ার রহমান, শাহজাদপুর(সিরাজগঞ্জ) সংবাদদাতা
শাহজাদপুর ইব্রাহিম পাইলট বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজ (বি.এম.টি) শাখার উদ্দ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।
উৎসবমূখর পরিবেশের মধ্য দিয়ে (১০ ফেব্রুয়ারী) শনিবার, বিদ্যালয় চত্বরে এ খেলার শুভ উদ্ভোধন করেন শাহজাদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর জনাব মো: আজাদ রহমান শাহজাহান।
প্রধান শিক্ষক কামরুন নাহার লাকীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুইডেন প্রবাসী বীর মুক্তিযোদ্ধা জনাব গোলজার মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান মামুনুর রশীদ লিয়াকত, প্যানেল মেয়র তৌহিদুর রহমার এ্যাপোলো, শাহজাদপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব এস এম শাহাদৎ হোসেন, সহকারী প্রধান শিক্ষক দুলাল কুমার ঘোষ প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষক মশিউর রহমান।
খেলা শেষে পুরুস্কার বিতরন এবং এইচ.এস,সি বিএম শাখার ও ৪৫ জন, এস.এস সি ২৭ জন ও ভোকেশনাল শাখার ২৪ জন শিক্ষার্থীকে ক্রেষ্ট প্রদান ও বিশেষ সন্মাননা প্রদান করা হয়।মোট ৫২টি ইভেন্টে খেলা অনুঠিত হয় ।
উক্ত খেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক ও সুধিজন উপস্থিত ছিলেন।

















