মোবাশ্বের নেছারী, কুড়িগ্রাম সংবাদদাতা
কুড়িগ্রামে রাস্তা পারাপারের সময় ভটভটির ধাক্কায় পড়ে গিয়ে বৃদ্ধসহ ২ জন নিহত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে ভূরুঙ্গামারী উপজেলার ভূরুঙ্গামারী-সোনাহাট স্থলবন্দর সড়কের পাইকেরছড়া ইউনিয়নের কোম্পানি মোড় এলাকায় দূর্ঘটনাটি ঘটে।
দূর্ঘটনায় নিহতরা হলেন, পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গা গ্রামের মৃত নাদু তেলির ছেলে আলহাজ আইজুদ্দিন (৮০), অপরজন হলো ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের নলেয়া গ্রামের জহুরুল ইসলাম এর ছেলে রুবেল মিয়া (১৭)।
পুলিশ ও স্হানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানাযায়, বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকেল পৌনে চারটার দিকে আইজুদ্দিন নামের ওই বয়স্ক ব্যক্তি বাড়ি থেকে বেড়িয়ে পাকা রাস্তা পার হওয়ার সময় ভূরুঙ্গামারী থেকে ছেড়ে আসা একটি তিন চাক্কার ভটভটির ধাক্কায় ছিটকে পড়ে গিয়ে গিয়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে ভূরুঙ্গামারী সদর হাসপাতালে প্রেরণ করে। আহতদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য জরুরী বিভাগর কর্তব্যরত চিকিৎসক রংপুর মেডিকেল কলেজে প্রেরণ করেন। এ্যাম্বুলেন্সে রংপুর যাওয়ার পথে তাদের মৃত্যু হয়।
ভূরুঙ্গামারী থানার ওসি (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ বিষয়ে এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

















