মতিয়ার রহমান, শাহজাদপুর( সিরাজগঞ্জ) সংবাদদাতা
সিরাজগঞ্জের শাহজাদপুরে বাউল মিলন মেলা ২০২৪ অনুষ্ঠিত। “মানুষ ভজলে সোনার মানুষ হবি” সাঁইজির এই প্রতিপাদ্যকে সামনে রেখে।
(৮ বৃহস্পতিবার ) বুধবার রাতে সরকারি কলেজ শহীদ মিনার চত্বরে হযরত মখদুম শাহ দৌলা বাউল মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।
হযরত মখদুম শাহ দৌলা বাউল একাডেমি এ মেলার আয়োজনে হয়রত মখদুম শাহ দৌলা বাউল একাডেমি সভাপতি বাউল কাজী তপনের সভাপতিত্বে এ অনুষ্ঠানটি উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের অন্যতম সহ-সভাপতি ও বিশিষ্ট রবীন্দ্র সঙ্গীত শিল্পী।
মখদুম শাহ দৌলা বাউল একাডেমি সাধারণ সম্পাদক মোঃ উজ্জল হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, সুইডেন প্রবাসী সর্ব ইউরোপীয় ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের সহ-সভাপতি ডক্টর গোলজার হোসেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শাহজাদপুর পৌর শাখার সাধারণ সম্পাদক মানিক সরকার, পৌর কাউন্সিলর জহুরুল হোসেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, সহকারী অধ্যাপক মাহবুবুর রহমান মিলন, সহকারী অধ্যাপক আসমত রানা, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুস্তাক আহমেদ, আওয়ামী লীগ নেতা প্রফেসর হুমায়ূন কবির টিপু প্রমুখ ।
এ সময় কুষ্টিয়া থেকে আসা বাউল শিল্পীরা গান পরিবেশন করেন।


















