মাহিউর রহমান, সংবাদদাতা
টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক মহাসড়কে ট্রাকের চাপায় মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে শহরের কাগমারী কলেজ মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মোটরসাইকেলের আরো এক আরোহী আহত হোন।
নিহতের নাম রুকুনুজ্জামান (৩৫)। তিনি রাজশাহীর বাঘা উপজেলার মীরগঞ্জের আখতারুল ছেলে। তিনি সিটি গ্রুপের সেলস অফিসার হিসেবে কর্মরত ছিল।
আহতের নাম হুমায়ূন রশীদ (৪০)। তিনি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাবাদী গ্রামের রওশন আলীর ছেলে।
আহত ব্যাক্তি বর্তমানে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল চিকিৎসাধীন রয়েছেন। টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) লোকমান হোসেন জানান, আজ (বৃহস্পতিবার) সকালে সিলেট থেকে নাগরপুরগামী বালুভর্তি একটি ট্রাক ঘটনাস্থলে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল এক আরোহী নিহত হন একইসঙ্গে আরো একজন আহত হয়।
এসময় স্থানীয়রা ট্রাকসহ চালককে আটক করা হয়।
তিনি আরো জানান, খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের পর মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


















