মতিয়ার রহমান, শাহজাদপুর(সিরাজগঞ্জ) সংবাদদাতা
শাহজাদপুরে আই এফ আই সি ব্যাংকের আয়োজনে চিতই, পুলি, চিনি ভাজা পিঠা, তেলে ভাজা পিঠা, নকশি পিঠা, পাটিসাপটা পিঠা, মুয়া, জিলিপিসহ বিভিন্ন ধরনের পিঠা নিয়ে ‘প্রতিবেশী উৎসব অনুষ্ঠিত হয়েছে।
(৮ ফেব্রুয়ারী) বৃহস্পতিবার সারাদিন ব্যাপী ব্যাংকটির শাখার ভিতরে ‘প্রতিবেশী উৎসব অনুষ্ঠিত হয়।
এ সময় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শাহজাদপুর পৌর শাখার সাধারণ সম্পাদক ও বাংলা খবর বিডির প্রকাশক মানিক সরকার, আই এফ আই সি ব্যাংক শাহজাদপুর উপ শাখার ব্যবস্থাপক বিপুল নন্দী, মানব প্রেমিক এনামুল হাসান হিটু, মাসুদ সরকারসহ আই এফ আই সি ব্যাংক শাহজাদপুর শাখার কর্মকর্তা এবং ব্যাংকে আগত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আই এফ আই সি ব্যাংক শাহজাদপুর উপ শাখার ব্যবস্থাপক বিপুল নন্দী বলেন, আই এফ আই সি ব্যাংক গ্রাহক নির্ভর ব্যাংক। গ্রাহকদের সন্তুষ্টি আমাদের মূল লক্ষ, সেই লক্ষকে বাস্তবায়ন করতেই আমাদের এই ব্যাতিক্রমধর্মী উদ্যোগ।


















