প্রিয় পাঠক ও দর্শকবৃন্দ,আমি কিছুদিন ধরে অসুস্থ থাকার কারণে জনপ্রিয় বাংলা ভয়েসে আপনাদের নিয়মিত সংবাদ সংগ্রহ ও পরিবেশন করতে পারিনি। এ জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।
প্রায় ১৫ দিন ধরে মাথাব্যথা ও চরম ক্লান্তিতে ভুগছি। মাঝে কিছুটা সুস্থ হলেও গত চার দিন ধরে আবারও অসুস্থ হয়ে পড়েছি। বর্তমানে মাথা ব্যথার, জ্বর ও শরীর ব্যথার কারণে স্বাভাবিকভাবে চলাফেরা করতেও কষ্ট হচ্ছে। এ অবস্থায় আমার প্রিয় সংবাদদাতাদের কাছ থেকেও নিয়মিত নিউজ আপডেট নিতে পারছি না।
আপনাদের ভালোবাসা ও সমর্থন সবসময় আমার অনুপ্রেরণা। দ্রুত সুস্থ হয়ে আবারও আপনাদের সঙ্গে নিয়মিত যুক্ত হতে পারব! এই আশা রাখছি।
সবাই আমার জন্য দোয়া করবেন।
শাহ আলম সরকার
ইনচার্জ (ন্যাশনাল ডেস্ক), বাংলা ভয়েস।


















