মাহিউর রহমান, মির্জাপুর সংবাদদাতা
পরিবারের সুত্রে জানা যায়, গত ২ ফেব্রুয়ারী সকাল আনুমানিক সাড়ে ৬ টার দিকে মির্জাপুর উপজেলার বহুরিয়া ইউনিয়নের দিঘুলিয়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে এই ঝগড়ার সুত্রপাত হয়।
এ বিষয় জানতে চাইলে তারা বাংলা ভয়েসকে বলেন, জাহানারা বেগম (৩০) নিজ ঘরের সামনে গরুর গোবর শুকাতে দিতে গেলে নজরুল ইসলাম নামের এক লোক তার কাজে বাধা দেন।
জাহানারা বেগমকে তার কাজে কেনো বাধা দেওয়া হচ্ছে জানতে চাইতেই নজরুল ইসলাম নামের লোক ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন এবং একপর্যায়ে নজরুল ইসলামের হাতে থাকা লোহার রড দিয়ে জাহানারা বেগমের মাথায় আঘাত করে বসেন। আঘাতপ্রাপ্ত হয়ে জাহানারা বেগম মাটিতে লুটিয়ে পড়েন একইসঙ্গে প্রচুর পরিমাণে রক্তপাত শুরু হয়।
এসময় জাহানারা বেগমের চিৎকার শুনে তার মেয়ে তাহামিনা আক্তার ইমা (১৭) নিজের মা কে বাঁচাতে গেলে নুরু ইসলাম নামের দ্বিতীয় বিবাদী তাহমিনা আক্তার ইমাকে চুলে ধরে টানাহেঁচড়ার শুরু করনে এবং তাকেও বাশঁ, রড দিয়ে বেধড়ক মারপিট করতে থাকেন।
তাহামিনা আক্তার এবার এস এস সি পরীক্ষার্থী হওয়ায় তাকে হাত ভেঙ্গে তার পরীক্ষা বন্ধ করে দেওয়ার হুমকি সহ নানান অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন বলে জানা যায়।
উল্লেখিত ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মির্জাপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়।


















