মতিয়ার রহমান, শাহজাদপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা
গত (৪ ফেব্রুয়ারী) রবিবার সন্ধ্যায় সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর বিসিক বাসষ্ট্যান্ড ওয়ারেছিয়া কবরস্থান সংলগ্ন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের এ্যাকাডেমিক ভবন-১ এর সামনে খর বিক্রয় কেন্দ্রে খরের পালায় আগুন লাগে।এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে খড় মালিক শাহান আলী।
জানা গেছে, এদিন সন্ধ্যায় পৌর এলাকার ওয়ারেছিয়া কবরস্থানের ঈদগাহমাঠে খড়ের পালায় আগুন লাগে, ফাঁকা জায়গা হওয়ায় আগুন ছড়িয়ে না পড়ায় ক্ষতির পরিমাণ কম হয়েছে। এতে প্রায় ৮০০ মণ খর পুড়েছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের একটি ইউনিট কাজ করেছে।
শাহজাদপুর ওয়ারেছিয়া কবরস্থান ঈদগাহ মাঠে খড়ের গাদায় আগুন লাগার সংবাদ শুনার সাথে সাথে দলীয় নেতাকর্মী এবং এলাকাবাসী সাথে নিয়ে আগুন পরিদর্শন এবং প্রতিরোধ করার জন্য সবাইকে দিক নির্দেশনা দেন শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক এবং শাহজাদপুর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জননেতা জনাব এ্যাড.শেখ আব্দুল হামিদ লাভলু।
এছাড়াও উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।


















