মতিয়ার রহমান, শাহজাদপুর(সিরাজগঞ্জ) সংবাদদাতা
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মশিপুর সরিষাকোল ফাজিল ডিগ্রি মাদ্রাসার ২০২৪ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
(১ ফেব্রুয়ারী) বৃহস্পতিবার সকালে উপজেলার গাঁড়াদহ ইউনিয়নে মশিপুর সরিষাকোল ফাজিল ডিগ্রি মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে অত্র মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের আয়োজন করা হয়। অত্র মাদ্রাসার উপাধ্যক্ষ মুহাম্মদ ফরিদ উদ্দীনের সঞ্চালনায় মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি ইকবাল হোসেন নয়নের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাঁড়াদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, মাদ্রাসার গভর্নিং বডির সাবেক শিক্ষক ও সাবেক সভাপতি আলহাজ্ব মনিরুজাজামান, অধ্যক্ষ আলহাজ্ব মাওঃ মোঃ ফখরুল ইসলাম সিদ্দিকী, মাদ্রাসার সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব মোঃ গোলাম আজম, ইসলামি ইতিহাসের সহকারী অধ্যাপক মিজানুর রহমান, সহকারি অধ্যাপক আরবি আলহাজ্ব মাওঃ আব্দুর রউফ,আলহাজ্ব মোঃ নজরুল ইসলামসহ প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা মন্ডলী ও ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।
উক্ত বিদায় অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন,অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ আলহাজ্ব মাওঃ মোঃ ফখরুল ইসলাম সিদ্দিকী।


















