মতিয়ার রহমান, শাহজাদপুর,সিরাজগঞ্জ প্রতিনিধি
এনায়েতপুর ব্রাহ্মণ গ্রাম থেকে হাটপাচিল পর্যন্ত যমুনা ভাঙন প্রকল্প পরিদর্শনে শাহজাদপুরের এমপি জননেতা চয়ন ইসলাম।
সিরাজগঞ্জের এনায়েতপুর থানার অন্তর্ভুক্ত ব্রাহ্মণ গ্রাম থেকে হাট পাচিল পর্যন্ত ডান তীর নদী রক্ষা বাঁধের কাজ জুনের শুরুতেই কাজ করবে বলে আশ্বাস দিয়েছেন সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের নব নির্বাচিত এমপি চয়ন ইসলাম ও সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী কর্মকর্তা জনাব মাহবুবুর রহমান।
এ সময় তিনি বলেন, এনায়েতপুর ব্রাক্ষন গ্রাম থেকে হাটপাচিল, কৈজুরি পর্যন্ত আমাদের সাড়ে ৬ কি:মি: তীর প্রতিরক্ষা কাজ চলমান রয়েছে। আমরা এই বছরেই সিংহ কাজ শেষ করার জন্য পরিকল্পনা রয়েছে।
এবং যে অংশ অরক্ষিত থাকবে সেই অংশ জিও টিউব দিয়ে সামরিকভাবে সুরক্ষিত দেয়ার জন্য চেষ্টা করবো। এই প্রকল্প টি অচীরেই বাস্তবায়ন শুরু করার কথা জানান।
এর আগে যমুনা নদী ভাঙনে অনেক বাড়ি-ঘর নদীতে বিলীন হয়ে যায়, অসহায় গরীব দুখি মানুষ নদীর তীরে আশ্রয় নেন।
তাদের প্রানের দাবী ছিলো এই যমুনা পাড়ে নদী ভাঙন থেকে রোধ করা।


















