মো: সুমন বাপ্পি, সিরাজগঞ্জ কলেজ প্রতিনিধি
“গাড়ি আমার,বাড়ি আমার, রাখছি পরিষ্কার। নোংরা করছি দেশের মাটি দেশটা তবে কার।
আসুন শপথ করি পরিচ্ছন্ন থাকার পরিচ্ছন্ন রাখার। এই শহর আমার, এই দেশ আমার, পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমার” আপনিও এগিয়ে আসুন, পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে।
আজ থেকেই প্রতিজ্ঞা করুন “একটি ময়লাও যত্রতত্র নয়”। যত্রতত্র ময়লা ফেলার অভ্যাস পরিহার সহ আপনাকে সচেতন করতেই BD Clean তারুণ্য দেশব্যাপী কাজ করছে মাঠ পর্যায়ে। সপ্তাহে একদিন ধারাবাহিকভাবে পরিষ্কার করে চলেছে সারাদেশের কোনা থেকে কোনা পর্যন্ত। যার ফলে BD Clean এর “পরিচ্ছন্ন বাংলাদেশের স্বপ্ন” এখন সামাজিক আন্দোলনে রুপ নিয়েছে।
এরই ধারাবাহিকতায় আগামী ২৬ জানুয়ারি ২০২৪ ইং তারিখ, রোজ: শুক্রবার আমরা বিডি ক্লিন সিরাজগঞ্জ টিম আসছি “হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয় ও তার আশেপাশ,” সিরাজগঞ্জ “চলে আসুন আপনিও ছড়িয়ে দিন পরিচ্ছন্নতা বিষয়ক সচেতনতার বার্তা। নিজ দেশপ্রেম উজ্জীবিত করে হয়ে উঠুন পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার একজন গর্বিত অংশীদার, একজন সহযোদ্ধা। আপনিও ছড়িয়ে দিন সচেতনতার আহবান। চলে আসুন নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট স্থানে। আমরা থাকবো আপনার অপেক্ষায়।


















