Close Menu
banglavoice.netbanglavoice.net
    সর্বশেষ

    যশোরে সাড়ে তিন কেজি স্বর্ণসহ দুই পাচারকারী আটক

    মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    আশুলিয়ায় ডিবির অভিযানে তিন মাদক কারবারি আটক

    সুন্দরবনের নিচে মিলল বিশাল সুপেয় পানির ভাণ্ডার

    ২৬ কোটি টাকার পানি প্রকল্প, ছয় বছরেও মিলেনি এক ফোঁটা পানি

    হাইতিকে হারিয়ে বিশ্বকাপ গোলের রেকর্ডে শীর্ষে ব্রাজিল

    সাভারে ডিবির অভিযানে পলাতক আসামিসহ ৩ মাদক কারবারি আটক

    সাংবাদিকদের আর্জেন্টিনা–ব্রাজিল প্রীতি খেলায় জয় আর্জেন্টিনার

    দুই শিশুর মুক্তি মিলল, শূন্যরেখায় এখনো ৫ প্রাণ

    খুকনী থেকে নিখোঁজ দুই শিশু, অপহরণের অভিযোগে দুই কিশোর আটক

    Facebook X (Twitter) Instagram
    ,
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Threads RSS
    banglavoice.netbanglavoice.net
    • প্রচ্ছদ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • সারা বাংলা
    • অর্থনীতি
    • খেলাধুলা
    • বিনোদন
    • আইন-আদালত
    • অপরাধ
    • আরো খবর
    banglavoice.netbanglavoice.net
    খেলাধুলা

    হ্যাজলউডদের নির্বাচিত টপ অর্ডারে নেই স্মিথ–ওয়ার্নার, আছেন বাবর–কোহলি

    ‍SHARE ⬇️
    Facebook LinkedIn Email WhatsApp Telegram Copy Link

    নিউজ ডেস্ক :

    আইসিসির ওয়ানডে ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষে বাবর আজম। তাঁকে ছাড়া এ মুহূর্তে সেরা ওয়ানডে একাদশ করা একটু কঠিনই বটে। তাই স্বাভাবিকভাবেই অস্ট্রেলিয়ার বর্তমান ক্রিকেটারদের সেরা ওয়ানডে একাদশেও আছেন পাকিস্তান অধিনায়ক।

    জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, মারনাস লাবুশেনরা সেরা একাদশ তৈরি করেছেন। যার প্রথম পর্ব এরই মধ্যে ফক্স স্পোর্টসে প্রকাশিত হয়েছে। প্রথম পর্বে আছে অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের বাছাই করা টপ অর্ডার। যেখানে জায়গা পেয়েছেন বাবর। সেই একাদশের টপ অর্ডারের বাকি তিন ব্যাটসম্যান হলেন রোহিত শর্মা, কুইন্টন ডি কক ও বিরাট কোহলি।

    অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা যে টপ অর্ডার বাছাই করেছেন, সেখানে জায়গা হয়নি তাঁদেরই দুই সতীর্থ ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথের।

    বাবরকে দলে নিয়ে তাঁকে প্রশংসায় ভাসিয়েছেন হ্যাজলউড, উসমান খাজার মতো ক্রিকেটাররা। বাবর সম্পর্কে হ্যাজলউড বলেছেন, ‘অন্যদের চেয়ে হয়তো ওর বয়স কিছুটা কম। বাবর খুব দ্রুতই কোহলির পথ অনুসরণ করছে।’

    অস্ট্রেলিয়ান ওপেনার খাজা বলছেন, ‘বাবরের সামর্থ্যটা সহজাত। আমি দেখেছি, তাকে সঠিক জায়গায় বল করলেও সে আপনাকে মিড অফ, কাভার, পয়েন্ট দিয়ে মারতে পারে। দুর্দান্ত খেলে, স্পিনটাও দারুণ খেলে। যদিও কোহলির কারণে ৩ নম্বরে বাবরের খেলার সুযোগ নেই, তাকে চারে ব্যাট করতে হবে।’

    অস্ট্রেলিয়ানদের সেরা একাদশে প্রথম নামটা লেখা হয় ভারতীয় অধিনায়ক রোহিতের। ভারতের এই ওপেনারকে নিয়ে ঝাই রিচার্ডসন বলেন, ‘আপনি রোহিতের বিপক্ষে একটা মেডেন ওভার করলেন, ভাবছেন আপনি তার বিপক্ষে দাপট দেখাচ্ছেন, দেখবেন পরের ওভারে সে আপনার বিপক্ষে ২০-২৪ রান নিয়ে নিয়েছে।’

    আরেক ওপেনার হিসেবে অস্ট্রেলিয়ানদের পছন্দ ওয়ার্নার নন, রোহিতের সঙ্গে ওপেনিংয়ের দায়িত্ব তাঁরা দিচ্ছেন দক্ষিণ আফ্রিকার ওপেনার কুইন্টন ডি কককে।

    তাঁদের পছন্দের একাদশে ৩ নম্বর ক্রিজে আসবেন বিরাট কোহলি। অস্ট্রেলিয়ার অলরাউন্ডার মিচেল মার্শ কোহলিকে সর্বকালের সেরা ওয়ানডে ক্রিকেটারের তকমাও দিয়েছেন।

    মার্শ, খাজাদের একাদশে বাকি সাত ক্রিকেটার কারা হন, সেটাই দেখার বিষয়।

    বাং ভ/অ

    Share this :

    এই বিভাগের আরো খবর

    হাইতিকে হারিয়ে বিশ্বকাপ গোলের রেকর্ডে শীর্ষে ব্রাজিল

    সাংবাদিকদের আর্জেন্টিনা–ব্রাজিল প্রীতি খেলায় জয় আর্জেন্টিনার

    মরহুম বেল্লাল হোসেন স্মৃতি ক্রিকেট‎টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

    শার্শায় মার্সেলের আয়োজনে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

    বাংলাদেশকে বিশাল সুখবর দিলেন হামজা চৌধুরী

    পাঁচ বলে ৫ উইকেট: ২৫৪ বছরের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের কীর্তি!

    ভিডিও প্রতিবেদন

    টাঙ্গাইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, ক্রেস্ট ও সম্মানী প্রদান

    লাইভ চলাকালীন সাংবাদিকের মোবাইল নিয়ে ছিনতাইকারীর দৌড়

    কলকাতায় বসে ফ্যাসিবাদের দোসররা বাংলাদেশকে অস্থিতিশীল করছে : টুকু

    টাঙ্গাইলে ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অভিভাবক সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শনী

    আমাদের দায়িত্ব কে নেবে, আজ আমরা মরে যাব : জুলাই যোদ্ধা

    শার্শায় জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আইডিয়া প্রতিযোগিতা

    সর্বশেষ

    যশোরে সাড়ে তিন কেজি স্বর্ণসহ দুই পাচারকারী আটক

    মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    আশুলিয়ায় ডিবির অভিযানে তিন মাদক কারবারি আটক

    সুন্দরবনের নিচে মিলল বিশাল সুপেয় পানির ভাণ্ডার

    ২৬ কোটি টাকার পানি প্রকল্প, ছয় বছরেও মিলেনি এক ফোঁটা পানি

    ফলো করুন ফেসবুকে
    Facebook YouTube WhatsApp Instagram RSS
    হেড অব ডিজিটাল : রিয়াজুল মওলা রিজু
    ন্যাশনাল ডেস্ক ইনচার্জ : শাহ আলম সরকার

    মোবাইল : ০১৯৫৪-৬৮০০৮১

    ইমেইল: info.banglavoicebd@gmail.com

    © 2025 banglavoice.net. Designed by Kolpotoru IT.
    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.