Close Menu
banglavoice.netbanglavoice.net
    সর্বশেষ

    পল্লবীতে বিএনপি নেতাকে গুলি, পথচারী নারীসহ আহত ২

    সংবাদপত্র সমাজের দর্পণ, অপসাংবাদিকতা পরিহার করুন: প্রতিমন্ত্রী টুকু

    জালালপুরে চেয়ারম্যান প্রার্থী শীর্ষে শাহরিয়ার ইমন

    ফারাক্কা চুক্তি নবায়ন না করার আহ্বান ভারতীয় এমপির

    সাড়ে ৩ হাজার মাদরাসা-এতিমখানার শিক্ষার্থীকে খাবার খাওয়ালেন প্রতিমন্ত্রী টুকু

    উল্লাপাড়ায় ১০৪ বোতল স্ক্যাফসহ নারী গ্রেপ্তার

    বিদায়ী সংবর্ধনায় সুনামগঞ্জের জেল সুপার মঈন উদ্দিন

    গণমাধ্যম শক্ত থাকলে গণতন্ত্র টেকসই হবে: মির্জা ফখরুল

    ধর্ষণ মামলায় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেপ্তার

    টাঙ্গাইলে মৃত ১৪ বাস মালিকের পরিবার পেল ৭ লাখ টাকা

    Facebook X (Twitter) Instagram
    ,
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Threads RSS
    banglavoice.netbanglavoice.net
    • প্রচ্ছদ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • সারা বাংলা
    • অর্থনীতি
    • খেলাধুলা
    • বিনোদন
    • আইন-আদালত
    • অপরাধ
    • আরো খবর
    banglavoice.netbanglavoice.net
    সারা বাংলা

    সংবাদপত্র সমাজের দর্পণ, অপসাংবাদিকতা পরিহার করুন: প্রতিমন্ত্রী টুকু

    ছবি : বাংলা ভয়েস।
    ‍SHARE ⬇️
    Facebook LinkedIn Email WhatsApp Telegram Copy Link

    অপসাংবাদিকতা রোধে প্রকৃত সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

    তিনি বলেছেন, সংবাদপত্র সমাজের দর্পণ। সমাজের বিভিন্ন ত্রুটি-বিচ্যুতি তুলে ধরার পাশাপাশি মানুষকে সঠিক পথে চলতে এবং সমাজকে সুন্দর ও নিয়মতান্ত্রিকভাবে পরিচালনায় গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে সাংবাদিকতার নামে অপসাংবাদিকতা অবশ্যই পরিহার করতে হবে।

    শুক্রবার (৭ আগস্ট) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবে সাপ্তাহিক ‘সময় তরঙ্গ’-এর শুভ উদ্বোধন ও প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    প্রতিমন্ত্রী টুকু বলেন, নতুন করে ‘সময় তরঙ্গ’ পত্রিকার প্রকাশনা শুরু হওয়া আনন্দের বিষয়। আমরা প্রত্যাশা করি, পত্রিকাটি ন্যায় ও সত্যের ভিত্তিতে দায়িত্বশীল সাংবাদিকতা করবে।

    তিনি বলেন, সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের বিভিন্ন অসংগতি ও ত্রুটি-বিচ্যুতি তুলে ধরা হয়। একই সঙ্গে মানুষকে সঠিক পথে পরিচালিত করা এবং সমাজকে সুন্দর ও নিয়মতান্ত্রিকভাবে গড়ে তুলতেও গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই সাংবাদিকতার ক্ষেত্রে অপসাংবাদিকতা পরিহার করা প্রয়োজন।

    গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা কখনোই গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করব না। কারও স্বাধীনতায় হস্তক্ষেপ করব না। আমরা সাংবাদিকদের সর্বোচ্চ সহযোগিতা করব। সাংবাদিকরাই তাদের নেতৃত্ব নির্বাচন করবেন। আমরা শুধু একটি সুন্দর পরিবেশ তৈরি করে দেব।’

    টাঙ্গাইলের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, টাঙ্গাইল একটি বৃহৎ ও ঐতিহ্যবাহী জেলা। এ জেলার গর্ব করার মতো অনেক কিছু রয়েছে। টাঙ্গাইলকে আরও এগিয়ে নিতে হলে সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। তিনি আরও বলেন, সবাইকে নিয়ম মেনে চলতে হবে এবং অনিয়মের মানসিকতা পরিহার করতে হবে। টাঙ্গাইলকে সুন্দরভাবে গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করতে হবে। দেশ আমাদের, টাঙ্গাইলও আমাদের।

    সাপ্তাহিক ‘সময় তরঙ্গ’-এর সম্পাদক ও প্রকাশক মো. রওশন আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, বাংলাদেশ আঞ্চলিক সংবাদপত্র পরিষদ, ঢাকার মহাসচিব জাফর আহমেদ, টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা এবং টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের সভাপতি মামুনুর রহমান।

    এছাড়া অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক অঙ্গনের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

    Share this :

    এই বিভাগের আরো খবর

    সাড়ে ৩ হাজার মাদরাসা-এতিমখানার শিক্ষার্থীকে খাবার খাওয়ালেন প্রতিমন্ত্রী টুকু

    বিদায়ী সংবর্ধনায় সুনামগঞ্জের জেল সুপার মঈন উদ্দিন

    ধর্ষণ মামলায় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেপ্তার

    টাঙ্গাইলে মৃত ১৪ বাস মালিকের পরিবার পেল ৭ লাখ টাকা

    পাঁচ দফা দাবিতে বাগেরহাটে ১১ দলের বিক্ষোভ, প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

    আওয়ামী লীগ আমাদের শত্রু নয়, মিত্র: এমপি নাছির চৌধুরী

    ভিডিও প্রতিবেদন

    টাঙ্গাইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, ক্রেস্ট ও সম্মানী প্রদান

    লাইভ চলাকালীন সাংবাদিকের মোবাইল নিয়ে ছিনতাইকারীর দৌড়

    কলকাতায় বসে ফ্যাসিবাদের দোসররা বাংলাদেশকে অস্থিতিশীল করছে : টুকু

    টাঙ্গাইলে ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অভিভাবক সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শনী

    আমাদের দায়িত্ব কে নেবে, আজ আমরা মরে যাব : জুলাই যোদ্ধা

    শার্শায় জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আইডিয়া প্রতিযোগিতা

    সর্বশেষ

    পল্লবীতে বিএনপি নেতাকে গুলি, পথচারী নারীসহ আহত ২

    সংবাদপত্র সমাজের দর্পণ, অপসাংবাদিকতা পরিহার করুন: প্রতিমন্ত্রী টুকু

    জালালপুরে চেয়ারম্যান প্রার্থী শীর্ষে শাহরিয়ার ইমন

    ফারাক্কা চুক্তি নবায়ন না করার আহ্বান ভারতীয় এমপির

    সাড়ে ৩ হাজার মাদরাসা-এতিমখানার শিক্ষার্থীকে খাবার খাওয়ালেন প্রতিমন্ত্রী টুকু

    ফলো করুন ফেসবুকে
    Facebook YouTube WhatsApp Instagram RSS
    হেড অব ডিজিটাল : রিয়াজুল মওলা রিজু
    ন্যাশনাল ডেস্ক ইনচার্জ : শাহ আলম সরকার

    মোবাইল : ০১৯৫৪-৬৮০০৮১

    ইমেইল: info.banglavoicebd@gmail.com

    © 2025 banglavoice.net. Designed by Kolpotoru IT.
    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.