Close Menu
banglavoice.netbanglavoice.net
    সর্বশেষ

    পল্লবীতে বিএনপি নেতাকে গুলি, পথচারী নারীসহ আহত ২

    সংবাদপত্র সমাজের দর্পণ, অপসাংবাদিকতা পরিহার করুন: প্রতিমন্ত্রী টুকু

    জালালপুরে চেয়ারম্যান প্রার্থী শীর্ষে শাহরিয়ার ইমন

    ফারাক্কা চুক্তি নবায়ন না করার আহ্বান ভারতীয় এমপির

    সাড়ে ৩ হাজার মাদরাসা-এতিমখানার শিক্ষার্থীকে খাবার খাওয়ালেন প্রতিমন্ত্রী টুকু

    উল্লাপাড়ায় ১০৪ বোতল স্ক্যাফসহ নারী গ্রেপ্তার

    বিদায়ী সংবর্ধনায় সুনামগঞ্জের জেল সুপার মঈন উদ্দিন

    গণমাধ্যম শক্ত থাকলে গণতন্ত্র টেকসই হবে: মির্জা ফখরুল

    ধর্ষণ মামলায় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেপ্তার

    টাঙ্গাইলে মৃত ১৪ বাস মালিকের পরিবার পেল ৭ লাখ টাকা

    Facebook X (Twitter) Instagram
    ,
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Threads RSS
    banglavoice.netbanglavoice.net
    • প্রচ্ছদ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • সারা বাংলা
    • অর্থনীতি
    • খেলাধুলা
    • বিনোদন
    • আইন-আদালত
    • অপরাধ
    • আরো খবর
    banglavoice.netbanglavoice.net
    সারা বাংলা

    সাড়ে ৩ হাজার মাদরাসা-এতিমখানার শিক্ষার্থীকে খাবার খাওয়ালেন প্রতিমন্ত্রী টুকু

    ছবি : বাংলা ভয়েস
    ‍SHARE ⬇️
    Facebook LinkedIn Email WhatsApp Telegram Copy Link

    ছেলের সুন্নাতে খতনাকে ঘিরে জাঁকজমকপূর্ণ আয়োজন না করে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। একমাত্র ছেলে মো. সাফারাত ওয়াসিত বিন সালাউদ্দিনের খতনা উপলক্ষে টাঙ্গাইল সদর উপজেলার চারটি মাদরাসা ও এতিমখানার প্রায় সাড়ে ৩ হাজার শিক্ষার্থীর জন্য একবেলা খাবারের আয়োজন করেন তিনি।

    শুক্রবার (৭ আগস্ট) দুপুরে সদর উপজেলার ধুলেরচর, বেবিস্ট্যান্ড, বাজিতপুর ও ঘারিন্দা ইউনিয়নের তারটিয়া গ্রামের চারটি মাদরাসা ও এতিমখানায় শিক্ষার্থীদের মধ্যে খাবার পরিবেশন করা হয়। খাবার পরিবেশনের আগে শিক্ষার্থী, শিক্ষক ও মুসল্লিদের অংশগ্রহণে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

    এদিন ঢাকা থেকে সরাসরি টাঙ্গাইলে এসে ঘারিন্দা ইউনিয়নের তারটিয়া গ্রামের জামিয়া আল-হেরা মসজিদে জুমার নামাজ আদায় করেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। নামাজের আগে মুসল্লিদের উদ্দেশে তিনি ছেলের খতনা উপলক্ষে খাবার আয়োজনের বিষয়টি তুলে ধরেন।

    প্রতিমন্ত্রী বলেন, ‘আমার একমাত্র ছেলে গুলশানের একটি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনা করে। স্কুল হলেও সেখানে ইসলামি শিক্ষার ব্যবস্থা রয়েছে। এ বছরই সে হেফজ পড়া শুরু করেছে। সম্প্রতি তার খতনা করিয়েছি। ইসলামে খতনা উপলক্ষে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান না করার কথা বলা হয়েছে। তাই আজকের দিনে চারটি মাদরাসা ও এতিমখানার শিক্ষার্থীদের জন্য খাবারের আয়োজন করেছি। আমিও আজ আপনাদের সঙ্গে বসে খাব।’

    এ সময় তিনি ছেলে ও পরিবারের সদস্যদের জন্য মুসল্লিদের কাছে দোয়া কামনা করেন।

    জুমার নামাজ শেষে প্রতিমন্ত্রী টুকু মাদরাসার প্রায় ১ হাজার ৮০০ শিক্ষার্থীর সঙ্গে বসে দুপুরের খাবার খান। শিক্ষার্থীদের জন্য গরুর মাংস, ডাল, দইসহ বিভিন্ন খাবারের আয়োজন করা হয়। প্রতিমন্ত্রী নিজেও শিক্ষার্থীদের সঙ্গে একই খাবার গ্রহণ করেন।

    এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুল হক শানু, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক, কেন্দ্রীয় যুবদলের সদস্য আব্দুল্লাহিল কাফিসহ স্থানীয় বিএনপি নেতাকর্মী, মসজিদের ইমাম, মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় মুসল্লিরা।

    নিজ সন্তানের খতনা উপলক্ষে আনুষ্ঠানিকতা ও জাঁকজমক এড়িয়ে মাদরাসা ও এতিমখানার শিক্ষার্থীদের সঙ্গে খাবার ভাগ করে নেওয়ার এ উদ্যোগ স্থানীয়দের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

    Share this :

    এই বিভাগের আরো খবর

    সংবাদপত্র সমাজের দর্পণ, অপসাংবাদিকতা পরিহার করুন: প্রতিমন্ত্রী টুকু

    বিদায়ী সংবর্ধনায় সুনামগঞ্জের জেল সুপার মঈন উদ্দিন

    ধর্ষণ মামলায় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেপ্তার

    টাঙ্গাইলে মৃত ১৪ বাস মালিকের পরিবার পেল ৭ লাখ টাকা

    পাঁচ দফা দাবিতে বাগেরহাটে ১১ দলের বিক্ষোভ, প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

    আওয়ামী লীগ আমাদের শত্রু নয়, মিত্র: এমপি নাছির চৌধুরী

    ভিডিও প্রতিবেদন

    টাঙ্গাইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, ক্রেস্ট ও সম্মানী প্রদান

    লাইভ চলাকালীন সাংবাদিকের মোবাইল নিয়ে ছিনতাইকারীর দৌড়

    কলকাতায় বসে ফ্যাসিবাদের দোসররা বাংলাদেশকে অস্থিতিশীল করছে : টুকু

    টাঙ্গাইলে ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অভিভাবক সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শনী

    আমাদের দায়িত্ব কে নেবে, আজ আমরা মরে যাব : জুলাই যোদ্ধা

    শার্শায় জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আইডিয়া প্রতিযোগিতা

    সর্বশেষ

    পল্লবীতে বিএনপি নেতাকে গুলি, পথচারী নারীসহ আহত ২

    সংবাদপত্র সমাজের দর্পণ, অপসাংবাদিকতা পরিহার করুন: প্রতিমন্ত্রী টুকু

    জালালপুরে চেয়ারম্যান প্রার্থী শীর্ষে শাহরিয়ার ইমন

    ফারাক্কা চুক্তি নবায়ন না করার আহ্বান ভারতীয় এমপির

    সাড়ে ৩ হাজার মাদরাসা-এতিমখানার শিক্ষার্থীকে খাবার খাওয়ালেন প্রতিমন্ত্রী টুকু

    ফলো করুন ফেসবুকে
    Facebook YouTube WhatsApp Instagram RSS
    হেড অব ডিজিটাল : রিয়াজুল মওলা রিজু
    ন্যাশনাল ডেস্ক ইনচার্জ : শাহ আলম সরকার

    মোবাইল : ০১৯৫৪-৬৮০০৮১

    ইমেইল: info.banglavoicebd@gmail.com

    © 2025 banglavoice.net. Designed by Kolpotoru IT.
    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.