Close Menu
banglavoice.netbanglavoice.net
    সর্বশেষ

    সাভারে বিলুপ্তপ্রায় জীবিত তক্ষক উদ্ধার, গ্রেপ্তার ৫

    ওপেন হার্ট সার্জারির পর ‘কপি ম্যান’ সোহেলের জীবনযুদ্ধ

    সভাপতি নির্বাচন বিতর্কে মুখ খুললেন সুরুজ হক লিটন

    বঙ্গোপসাগরে নিম্নচাপ, ৩ নম্বর সতর্ক সংকেত জারি

    কুড়িগ্রামে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে মন্দিরের সভাপতি আটক

    আপনারা নিজেরাই ড্রেন করে নিন, টেন্ডার হবে না

    সরকারি ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

    আমাকে বহিষ্কার নয়, সংবর্ধনা দেওয়া উচিত ছিল: রিয়াজুল রিজু

    রায়গঞ্জে কালভার্টের মুখ ভরাট, জলাবদ্ধতার শঙ্কায় ৫০০ বিঘা জমি

    রাজারহাটে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন, ঠিকাদারের শাস্তির দাবি

    Facebook X (Twitter) Instagram
    ,
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Threads RSS
    banglavoice.netbanglavoice.net
    • প্রচ্ছদ
    • বাংলাদেশ
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • সারা বাংলা
    • অর্থনীতি
    • খেলাধুলা
    • বিনোদন
    • আইন-আদালত
    • অপরাধ
    • আরো খবর
    banglavoice.netbanglavoice.net
    বিনোদন

    আমাকে বহিষ্কার নয়, সংবর্ধনা দেওয়া উচিত ছিল: রিয়াজুল রিজু

    ছবি : পরিচালক রিয়াজুল রিজু।
    ‍SHARE ⬇️
    Facebook LinkedIn Email WhatsApp Telegram Copy Link

    নিজস্ব সংবাদদাতা :

    বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সদস্যপদ থেকে তিন নির্মাতা—বদিউল আলম খোকন, রিয়াজুল রিজু ও মঞ্জুরুল ইসলাম মেঘকে আজীবনের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এ সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছেন নির্মাতা রিয়াজুল রিজু। তার দাবি, সংগঠন থেকে আমাকে বহিষ্কার নয়, সংবর্ধনা দেওয়া উচিত ছিল।

    গতকাল শনিবার (৪ জুলাই) অনুষ্ঠিত বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির বার্ষিক সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সমিতির কার্যনির্বাহী পরিষদের সদস্য গাজী মাহবুব জানান, সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার অভিযোগে তিন সদস্যের বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

    বহিষ্কারের সিদ্ধান্তের পর গণমাধ্যমের সঙ্গে কথা বলে রিয়াজুল রিজু বলেন, সংবাদমাধ্যমের খবর দেখে তিনি বিষয়টি জানতে পেরেছেন। বহিষ্কারের আগে সমিতির পক্ষ থেকে তার সঙ্গে কোনো যোগাযোগ করা হয়নি এবং কোনো ধরনের নোটিশও দেওয়া হয়নি বলে দাবি করেন তিনি।

    জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ‘বাপজানের বায়োস্কোপ’খ্যাত এই নির্মাতা বলেন, সমিতির গঠনতন্ত্র অনুযায়ী কোনো সদস্যকে বহিষ্কার করার আগে একাধিকবার নোটিশ প্রদান এবং আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়ার বিধান রয়েছে। কিন্তু তার ক্ষেত্রে সেই নিয়ম অনুসরণ করা হয়নি।

    রিয়াজুলের দাবি, পরিচালক বদিউল আলম খোকনের দায়ের করা একটি মামলার জের ধরেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    তিনি আরও বলেন, “যারা জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় আন্দোলনের বিরোধিতা করেছিলেন, তাদের বিরুদ্ধে আমি প্রকাশ্যে কথা বলেছি। আমি জুলাই গণঅভ্যুত্থানে আহত গেজেটভুক্ত একমাত্র চলচ্চিত্র পরিচালক। সেই বিবেচনায় আমাকে বহিষ্কার নয়, বরং সংবর্ধনা দেওয়া উচিত ছিল।”

    উল্লেখ্য, গত বছর পরিচালক সমিতির নির্বাচন বাতিলের দাবিতে আদালতে মামলা করেছিলেন নির্মাতা বদিউল আলম খোকন। সমিতির দাবি, ওই মামলার কারণে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। তবে এ বিষয়ে বদিউল আলম খোকনের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

    Share this :

    এই বিভাগের আরো খবর

    জুলাইবিরোধী শাহীন-টুটলের প্রতিহিংসার শিকার তিন গুণী চলচ্চিত্র পরিচালক

    নোটিশ ছাড়াই আজীবন বহিষ্কার, প্রশ্নে পরিচালক সমিতি

    বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

    বাংলাদেশী জাতীয়তাবাদ ও প্রগতিশীল ধারায় আত্মপ্রকাশ করল ‘শেকড় কালচারাল ফাউন্ডেশন’

    চলচ্চিত্র অঙ্গন ফ্যাসিবাদ মুক্ত করা হবে : চিত্রনায়ক উজ্জ্বল

    নববর্ষে মুক্তি পাচ্ছে আত্মমর্যাদার গল্প “ফিরতে তোমায় সাধবো না আর”

    ভিডিও প্রতিবেদন

    টাঙ্গাইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, ক্রেস্ট ও সম্মানী প্রদান

    লাইভ চলাকালীন সাংবাদিকের মোবাইল নিয়ে ছিনতাইকারীর দৌড়

    কলকাতায় বসে ফ্যাসিবাদের দোসররা বাংলাদেশকে অস্থিতিশীল করছে : টুকু

    টাঙ্গাইলে ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অভিভাবক সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শনী

    আমাদের দায়িত্ব কে নেবে, আজ আমরা মরে যাব : জুলাই যোদ্ধা

    শার্শায় জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আইডিয়া প্রতিযোগিতা

    সর্বশেষ

    সাভারে বিলুপ্তপ্রায় জীবিত তক্ষক উদ্ধার, গ্রেপ্তার ৫

    ওপেন হার্ট সার্জারির পর ‘কপি ম্যান’ সোহেলের জীবনযুদ্ধ

    সভাপতি নির্বাচন বিতর্কে মুখ খুললেন সুরুজ হক লিটন

    বঙ্গোপসাগরে নিম্নচাপ, ৩ নম্বর সতর্ক সংকেত জারি

    কুড়িগ্রামে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে মন্দিরের সভাপতি আটক

    ফলো করুন ফেসবুকে
    Facebook YouTube WhatsApp Instagram RSS
    হেড অব ডিজিটাল : রিয়াজুল মওলা রিজু
    ন্যাশনাল ডেস্ক ইনচার্জ : শাহ আলম সরকার

    মোবাইল : ০১৯৫৪-৬৮০০৮১

    ইমেইল: info.banglavoicebd@gmail.com

    © 2025 banglavoice.net. Designed by Kolpotoru IT.
    • Privacy Policy
    • Terms
    • Accessibility

    Type above and press Enter to search. Press Esc to cancel.