ঝালকাঠি সংবাদদাতা :
ঝালকাঠি জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিতব্য ‘জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ এ রাজাপুর উপজেলা দলের পাশে দাঁড়িয়েছে স্থানীয় সাংবাদিক সংগঠন রাজাপুর রিপোর্টার্স ইউনিটি। দলটির জন্য সম্পূর্ণ জার্সি স্পন্সর করেছে সংগঠনটি।
রোববার সকাল ১টায় রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে জার্সি তুলে দেওয়া হয়।
রাজাপুর ক্রীড়া সংস্থার সভাপতি ও ইউএনও রিফাত আরা মৌরির হাতে জার্সি তুলে দেন রিপোর্টার্স ইউনিটির সভাপতি মঈনুল হক লিপু, সাধারণ সম্পাদক অহিদ সাইফুলসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
রাজাপুর দলের সার্বিক সহযোগিতায় আছে রাজাপুর ক্রীড়া সংস্থা। দলের কোচের দায়িত্বে আছেন জাহাঙ্গীর হোসেন। আর মাঠের বাইরে দলের সার্বিক পরিচালনা করছেন আমিন ও সুমন।
জার্সি স্পন্সরের বিষয়ে রিপোর্টার্স ইউনিটির সভাপতি মঈনুল হক লিপু বলেন, “একটা দলকে মাঠে নামাতে হলে সময়, পরিশ্রমের পাশাপাশি জার্সি, বলসহ নানা সামগ্রী দরকার। খেলোয়াড়দের পাশে থাকতে আমরা জার্সি স্পন্সর করেছি। ভবিষ্যতেও উপজেলা প্রশাসনের এমন উদ্যোগে আমরা সাথে থাকব।”
রাজাপুর ইউএনও রিফাত আরা মৌরি রিপোর্টার্স ইউনিটির এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, “রিপোর্টার্স ইউনিটি যে কাজটি করেছে তা সত্যিই প্রশংসনীয়। সমাজের বিত্তবানরা এভাবে এগিয়ে এলে খেলাধুলার প্রতি তরুণদের আগ্রহ বাড়বে। খেলাই পারে মাদকের বিরুদ্ধে সবচেয়ে বড় ঢাল হতে। খেলাধুলার কোনো বিকল্প নেই। উপজেলা প্রশাসনের পাশে থাকায় রিপোর্টার্স ইউনিটিকে সাধুবাদ জানাই।”

















