রাজধানীর ধানমন্ডির সীমান্ত সম্ভারে মেয়ে জাইমা রহমানকে নিয়ে সিনেমা উপভোগ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ শুক্রবার (৩ মার্চ) সন্ধ্যায় গুলশানের বাসভবন থেকে সরাসরি জিগাতলাস্থ এই শপিং মলে যান তিনি। প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সিনেমা হল এলাকায় নিরাপত্তা ব্যবস্থা কয়েক স্তরে জোরদার করা হয়েছিল। তবে কড়া নিরাপত্তার মাঝেও সাধারণ দর্শকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। প্রধানমন্ত্রীকে খুব কাছ থেকে দেখতে পেয়ে সেখানে উপস্থিত অনেকেই উচ্ছ্বাস প্রকাশ করেন।
সংশ্লিষ্টরা জানান, রাষ্ট্রীয় ব্যস্ততার বাইরেও মেয়েকে নিয়ে সাধারণ দর্শকদের মতো সিনেমা দেখার এই দৃশ্য উপস্থিত সবার নজর কেড়েছে। সিনেমা দেখা শেষে প্রধানমন্ত্রী পুনরায় গুলশানের বাসভবনে ফিরে যান।


















