রাজধানীর মিরপুর চিড়িয়াখানা এলাকা থেকে শিক্ষার্থীরা আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম চৌধুরীকে আটক করেছেন।
আজ রোববার (২৯ মার্চ) বিকেলে চিড়িয়াখানার সামনে অবস্থানকালে তাকে ঘিরে ধরেন শিক্ষার্থীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার একাধিক ভিডিও ছড়িয়ে পড়েছে।
শিক্ষার্থীরা জানান, ফাহিমের বিতর্কিত কর্মকাণ্ড এবং পূর্বের ছাত্র আন্দোলনের বিপক্ষে উসকানিমূলক ভূমিকার অভিযোগে তাকে আটক করা হয়েছে। পরে পুলিশকে অবহিত করা হয়, এবং পুলিশ এসে তাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে হেফাজতে নেয়।
শাহ আলী থানার ওসি মো. জাহাঙ্গীর আলম বলেন, “উত্তেজিত জনতা তাকে ঘিরে ধরায় নিরাপত্তার কারণে থানায় আনা হয়েছে। মামলা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।”


















