মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী চলচ্চিত্র পরিষদের পক্ষ থেকে মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও গণতন্ত্রের আপোষহীন দেশনেত্রীর মাজারে পুষ্পস্তবক অর্পণ, শ্রদ্ধা নিবেদন এবং বিশেষ মোনাজাত করা হয়েছে।
অনুষ্ঠানে সংগঠনের সভাপতি ও বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক বদিউল আলম খোকনের নেতৃত্বে নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি ফাইট ডিরেক্টর আরমান, অভিনেতা ও চিত্রনায়ক শাহেদ শরীফ, চিত্রনায়ক পারভেজ চৌধুরী আবীর, চিত্রনায়ক মারুফ আকীব, চলচ্চিত্র পরিচালক দেলোয়ার হোসেন পলক, মহাসচিব বিশিষ্ট অভিনেতা ও শহীদ বুদ্ধিজীবীর সন্তান এবিএম সোহেল রশিদ, যুগ্ম মহাসচিব চলচ্চিত্র পরিচালক শফিক হাসান এবং জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত প্রযোজক, পরিচালক, চিত্রনাট্যকার, সাংবাদিক ও আহত জুলাই যোদ্ধা (গেজেটেড) এবং যুগ্ম মহাসচিব রিয়াজুল রিজু।
এছাড়াও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক চলচ্চিত্র পরিচালক মনজুরুল ইসলাম মেঘ, অর্থ সম্পাদক চলচ্চিত্র প্রযোজক আজিজুল হক খোকা, সহ-অর্থ সম্পাদক ফাইট ডিরেক্টর হারুন, আপ্যায়ন বিষয়ক সহ-সম্পাদক চলচ্চিত্র ব্যবস্থাপক আব্দুল আজিজ, আন্তর্জাতিক সম্পাদক চলচ্চিত্র পরিচালক রাজু আহমেদ, প্রযুক্তি বিষয়ক সম্পাদক চিত্র সম্পাদক মনিরুল ইসলাম।
নির্বাহী সদস্যদের মধ্যে অংশ নেন অভিনেতা ডা. আলীম, অভিনেতা সুশান্ত, রিয়াজুল হক, জহিরুল হক তুহিন, নবীর হোসেন, ফারুক সিকদার, বিল্লাল হোসেন, রফিকসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
অনুষ্ঠান শেষে দেশের স্বাধীনতা সংগ্রামে আত্মদানকারী শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


















