ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ এবং লেখক-নাট্যকার আবু সাইয়িদ রানা-র সংসার ভেঙেছে। বছর দুয়েক আগে পারিবারিক সিদ্ধান্তে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন, তবে স্বামীর পরকীয়ার কারণে সম্পর্ক টিকতে পারেনি।
জানা গেছে, গত নভেম্বর থেকে তারা এক ছাদের নিচে বসবাস করছেন না। রানার বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে কয়েক মাস ধরে শোবিজে নানা গুঞ্জন ছড়িয়ে ছিল। নুসরাত তুবা নামে এক তরুণীর সঙ্গে রানা-র ঘনিষ্ঠতা সম্পর্কিত স্ক্রিনশটও হাতে এসেছে।
মৌসুমী হামিদ এ বিষয়ে বলেন, “আপনারা যা শুনেছেন, ঠিকই শুনেছেন। এ নিয়ে বিস্তারিত বলার মতো মানসিক অবস্থায় নেই আমি।” মৌসুমী হামিদ ও আবু সাইয়িদ রানা ২০২৪ সালের ১২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ে করেন।


















