জাতীয় সংসদের অধিবেশনে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নামের ওপর নির্ধারিত আলোচনা শেষ হওয়ার পরও এ বিষয়ে কথা বলতে চাইলে বিএনপির নেতা গয়েশ্বর চন্দ্র রায়কে থামিয়ে দেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।
আজ বৃহস্পতিবার (১২ মার্চ) সংসদের অধিবেশনে এ ঘটনা ঘটে। খালেদা জিয়ার নামের ওপর নির্ধারিত আলোচনা শেষ হওয়ার পর গয়েশ্বর চন্দ্র রায় বক্তব্য দিতে চাইলে স্পিকার তাকে থামিয়ে দেন।
বক্তব্যের শুরুতেই গয়েশ্বর চন্দ্র রায় বলেন, “কাদম্বিনী মরিয়া মরিয়া প্রমাণ করল, কাদম্বিনী মরে নাই। বেগম খালেদা জিয়া মরিয়া প্রমাণ করিল, তিনি মরে নাই।”
এ সময় তিনি স্পিকারকে উদ্দেশ করে বলেন, “আমরা এখন জুলাই যোদ্ধাদের নিয়ে আলোচনা করছি। বেগম খালেদা জিয়ার ওপর আলোচনা শেষ হয়েছে। আপনি কি জুলাই নিয়ে কিছু বলবেন?”
এরপর তিনি বলেন, “মাননীয় স্পিকার, আমরা পূর্ব অবগত না। নতুন আসছি তো, ছোটখাটো ভুল হয়েই যায়। আর আপনাদের মাইকেও ভালো ডিস্টার্ব আছে, সবকিছু শুনতে পাই না।”


















