ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর তার ছেলে মোজতবা খামেনি নতুন সুপ্রিম লিডার হিসেবে নির্বাচিত হয়েছেন।
গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন খামেনি।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বুধবার (৪ মার্চ) হুঁশিয়ারি দিয়েছেন, যে কোনো ইরানি নেতা, যাকে সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করা হোক, তাকে তারা হত্যা করার নিশানা করবে। কাৎজের কথায়, “ইরানের শাসকগোষ্ঠী যে নেতাই নির্বাচিত হোক, তার নাম বা অবস্থান যাই হোক না কেন, তাকে হত্যা করা হবে।”
অন্যদিকে, খামেনিকে তার জন্মস্থান মাশহাদে দাফন করা হবে। তবে তার সঠিক কবরস্থানের তথ্য এখনও প্রকাশ করা হয়নি।


















