মোহাম্মদ শাহ এমরান, টেকনাফ (কক্সবাজার)
কক্সবাজারের টেকনাফ দুই সীমান্ত দিয়ে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ১৬ সদস্য বাংলাদেশে অনুপ্রবেশ করার সময় আটক হয় । তাদেরকে দুই স্থানে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হেফাজতে রাখা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) রাতে টেকনাফের নাফ নদী সীমান্ত দিয়ে তারা বাংলাদেশে অনুপ্রবেশ করে কোস্ট গার্ডের কাছে আত্মসমর্পণ করেন। পরে তাদের নিরস্ত্র করে। পরে তাদেকে কোস্ট গার্ডের তত্তাবধানে ১১ বিজিবির কাছে হস্তান্তর করা হয়।
অপর দিকে ১৯ এপ্রিল ২৪ সকালে হোয়াইক্যং উনছিপ্রাং সীমান্তে দিয়ে পালিয়ে বাংলাদেশ অনুপ্রবেশ করার সময় আটক হয় ৩ জন বিজিপির সদস্য আটক হয়। তাদের কে হ্নীলা বিওপি অধীনস্থ হ্নীলা উচ্চ বিদ্যালয়ে বিজিবি হেফাজতে রাখা হয়।
বিজিবির সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, নাফ নদী সীমান্ত অতিক্রম করে তারা বাংলাদেশে অনুপ্রবেশ করেন। এ সময় তারা কোস্ট গার্ডের কাছে আত্মসমর্পণ করেন। পরবর্তীতে কোস্ট গার্ড বিজিপি সদস্যদের বিজিবির নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) নিকট হস্তান্তর করে। হোয়াইক্যং, উনছিপ্রাং আটককৃত তিন জন কে হ্নীলা উচ্চ বিদ্যালয়ে বিজিবি হেফাজতে রাখা হয়।
উল্লেখ্য যে প্রথম দফায় মিয়ানমার বিজিপি কে আনুষ্ঠানিক ভাবে সরকারি কে হস্তান্তর করার পর দ্বিতীয় দফায় মোট ২৭৭ জন বিজিপি ও সেনা সদস্য বাংলাদেশে আশ্রয় গ্রহণ করে আছেন।


















