মোবাশ্বের নেছারী, কুড়িগ্রাম সংবাদদাতা
কুড়িগ্রাম জেলার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন প্রচ্ছদ এর ৪৪ বর্ষ পর্দাপন উপলক্ষে সম্মাননা স্মারক প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১৫ এপ্রিল) প্রচ্ছদ চত্তরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাঈদুল আরীফ। এসময় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান আ.ন.ম ওবাইদুর রহমান, পৌর মেয়র কাজিউল ইসলাম।
প্রচ্ছদ কুড়িগ্রাম এর সভাপতি শ্যামল ভৌমিক প্রমুখ। অনুষ্ঠানে লোকসঙ্গীতে বিশেষ অবদানের জন্য লোক শিল্পী কৃপাসিন্দু সরকার, ভাওয়ইয়া সঙ্গীতে বিশেষ অবদানের জন্য ভাওয়াইয়া গবেষক ভূপতি ভূষণ বর্মা নাটক ও সাহিত্যে বিশেষ অবদানের জন্য সরদার মোহাম্মদ রাজ্জাককে সম্মাননা স্মারক প্রদান করা হয়। শেষে প্রচ্ছদ কুড়িগ্রাম এর শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


















