মাহিউর রহমান, সংবাদদাতা
টাঙ্গাইলের সখিপুর উপজেলার বহুরিয়া ইউনিয়নের কালমেঘা কড়ইচালা গ্রামের ফরিদ মিয়া নামের এক প্রবাসীর স্ত্রী গর্ভে এই ৬ নবজাতকের জন্ম হয়।
বুধবার (১১এপ্রিল) সখীপুরে এমন ঘটনা প্রত্যক্ষ সাক্ষী হন এলাকাবাসী।
প্রবাসী ফরহাদ মিয়ার এক আত্মীয় জানান,আমার ভাগনের স্ত্রী সুমনা আক্তার (২৬)প্রায় ৫ মাস যাবৎ অন্তঃসত্ত্বা। ঈদের দিন হঠাৎ আনুমানিক সকাল ১০টার দিকে প্রচন্ড পেটে ব্যাথা অনুভব করলে দ্রুত সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার ব্যবস্থা করি।
সুমনার অবস্থা অবনতি হলে, তাকে দ্রুত মির্জাপুর কুমুদিনী হাসপাতালে স্থানান্তর করা হয়।কুমুদিনী হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার পরীক্ষা শেষে সুমনার পেটে ৬ বাচ্চা বিষয়টি নিশ্চিত হন।পরে নরমাল ডেলিভারিতে ৪টি মেয়ে ও ২টি ছেলে প্রসব করানো হয়।
ঐ প্রবাসীর স্ত্রীর গর্ভে ৬ সন্তান কেউই বেঁচে নেই।প্রবাসীর স্ত্রীর অবস্থা এখনো সংকটাপন্ন। এমন ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


















