মোবাশ্বের নেছারী কুড়িগ্রাম সংবাদদাতা:
কুড়িগ্রামের রৌমারীতে মাদক বিরোধী বিশেষ অভিযানে ১৭৫ পিস ইয়াবাসহ রানা মিয়া (২১) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। আটক মাদক কারবারি রানা রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের চর বোয়ালমারী গ্রামে।
বুধবার (২৭ মার্চ) দুপুর বারোটার দিকে এসব তথ্য জানিয়েছে কুড়িগ্রাম জেলা পুলিশ।
পুলিশ জানায়, মঙ্গলবার (২৬ মার্চ) দিবাগত ভোর রাত ৫টার দিকে রৌমারী থানা পুলিশের একটি টিম মাদকবিরোধী বিশেষ অভিযান চালায়। অভিযানে ১৭৫ পিস ইয়াবাসহ রৌমারীর শৌলমারী ইউনিয়নের চর বোয়ালমারী গ্রামের মাদক কারবারি মো. রানা মিয়াকে গ্রেফতার করে।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে রৌমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।


















